,

আমাদের সাথে নাটক করা হচ্ছে : রাশেদ খান

news-image

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেছেন, প্রজ্ঞাপন জারি না করে আমাদের সাথে নাটক করা হচ্ছে। এছাড়া অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার না করে আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

সম্মেলনে আরেক যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূর বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র। এটা আমাদের বড় পরিচয়। কিন্তু বিভিন্ন গোয়ন্দা সংস্থার মাধ্যমে আমাদের পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে। আমাদেরকে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে বিপদে ফেলার জন্য বিভিন্ন ধরনের তথ্য নেওয়া হচ্ছে।

এসময় তিনি আরো বলেন, গত মাসের ৯ এপ্রিল আমাদের সাথে সরকার কথা হয়েছিল যে, এই মাসের ৭ মে এর মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর ১১ এপ্রিল প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন। এরপর সে ঘোষণা ৭ মের মধ্যে গেজেট আকারে প্রকাশের আশ্বাস দেয়া হয়েছিল আমরা সে আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেছি৷ কিন্তু ৭ মে মধ্যে গেজেট বাস্তবায়ন হয়নি।

নুরুল হক আরও বলেন, আমরা শুরু থেকে অহিংস আন্দোলন করছি। আমরা অহিংস আন্দোলন করে যাব৷

প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি না হওয়ায় আগামীকাল সকাল ১১টায় দেশের সকল কলেজ- বিশ্ববিদ্যালয়গুলোতে মানববন্ধন কর্মসূচি পালিত হবে বলে জানানো হয় সম্মেলনে। কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হবে।

কোটা সংস্কারের দাবি নিয়ে সারাদেশের শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন গড়ে তোলে গতমাসে। সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন।

এরপর দ্রুত কোটা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপনের দাবি জানিয়ে আন্দোলন স্থগিত করে আন্দোলনকারীরা। চ্যানেল আই

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর