,

ওআইসি সম্মেলনে ‘ঢাকা ঘোষণা’ নিয়ে পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান

news-image

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে প্রচারিত ঢাকা ঘোষণা নিয়ে পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা ঘোষণার মূল খসড়া ওআইসি সচিবালয় তৈরি করেছিল। পরে কিছু সদস্য দেশ, ওআইসির সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং স্বাগতিক দেশের পরামর্শে অতিরিক্ত অনুচ্ছেদ এতে সংযোজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে গৃহীত হওয়ার আগে পরামর্শগুলো যুক্ত করা হয়। তবে পাকিস্তান যে ১৮ অনুচ্ছেদ সম্পর্কে পর্যবেক্ষণ দিয়েছে মূল খসড়াতে সে অনুচ্ছেদে কোনো সংশোধনী ছিল না।

গত রোববার ঢাকায় ওই সম্মেলন শেষ হয়। তার এক দিন পর সোমবার দুপুরে পাকিস্তান অভিযোগ করে যে, স্বাগতিক বাংলাদেশ অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা কিংবা দর-কষাকষি করে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনের পর ঢাকা ঘোষণা প্রচার করেনি। দেশটির অভিযোগ, স্বাগতিক বাংলাদেশ এককভাবে ওই ঘোষণা প্রচার করেছে।

ঢাকায় পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে অভিযোগ করে, স্বাগতিক দেশ সম্মেলন শেষ হওয়ার ঠিক আগে ঢাকা ঘোষণা প্রচার করেছে। এতে শুধু স্বাগতিক দেশের দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটেছে। তাই এর দায় স্বাগতিক দেশকে নিতে হবে, কেননা ঘোষণার সারবস্তু নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা কিংবা দর-কষাকষি করা হয়নি। ওই ঘোষণা, পররাষ্ট্রমন্ত্রীদের ফোরাম এবং সম্মেলনের দলিলসহ ওআইসির দীর্ঘদিনের প্রতিষ্ঠিত অবস্থানকে ক্ষুণ্ন করেছে।

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান যে ১৮ অনুচ্ছেদ সম্পর্কে পর্যবেক্ষণ দিয়েছে মূল খসড়াতে সে অনুচ্ছেদে কোনো সংশোধনী ছিল না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর