,

মদীনায় মুশফিক

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র উমরাহ পালনের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম এখন মদীনা মুনাওয়ারায় অবস্থান করছেন। সোমবার তিনি বিশ্বনবীর (স) স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মসজিদে নববীর সামনে অবস্থানরত পাঞ্জাবি-টুপি পরিহিত একটি ছবিসহ ফেসবুকে পোস্ট দেন।

ফটো ক্যাপশনে তিনি লেখেন মদীনা … আলহামদুলিল্লাহ।

মুশফিকুর রহিমের এ ছবিটি ইতিমধ্যে ফেসবুকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রথম ১০ ঘণ্টায় ৪৬ লক্ষাধিক মানুষ লাইক দিয়ে মুশফিককে শুভ কামনা জানিয়েছেন। এছাড়াও ওই ছবিটিতে ছয় শতাধিক মানুষ নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। চার শতাধিক মানুষ এটি শেয়ার দিয়েছেন।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে মুশফিকুর রহিম বাবা হয়েছেন। প্রথম সন্তানের বাবা হয়ে যারপরনাই আনন্দিত দেশের জনপ্রিয় এ ক্রিকেট তারকা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের ব্যস্ত শিডিউলের কারণে পুত্রসন্তান জন্ম নেওয়ার সময় স্ত্রীর পাশে থাকতে পারেননি মুশফিক।

জন্মের সময় সন্তানের পাশে থাকতে না পারলেও এবার সন্তানকে নিয়ে ওমরাহ হজ পালন করতে সৌদি আরবের মক্কা শরীফ যান মুশফিক।

গত ৩ মে পবিত্র উমরাহ হজ করার আনুষ্ঠানিক পোশাকে মক্কা শরিফের সামনে ছেলেকে কোলে নিয়ে ছবি পোস্ট করেন তিনি।

বাংলাদেশের সামনে এখন আপাতত কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। ঘরোয়া লিগও শেষ হয়েছে মাত্র। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হতেও বেশ কয়েক দিন বাকি। ব্যস্ততা থেকে সাময়িক ছুটির এ মুহূর্তে ছেলে মায়ান তিন মাস পূর্ণ হওয়ার আগেই বাবার কোলে চড়ে শিশুচোখে দেখলো পবিত্র নগরী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর