,

যেভাবে ৮৬ থেকে থেকে মাত্র ৩৫ কেজিতে সোনম!

news-image

বিনোদন ডেস্ক : সোনম কাপুর-আনন্দ আহুজার বিয়ে নিয়ে মেতে আছে বলিউড। সোনমের বিয়েতে তাই তাঁর বিয়ের পোশাক নিয়ে আলোচনা হবে সেটাই স্বাভাবিক। সুন্দরি, তন্বী সোনম এখন অনেকেরই আলোচনা বিষয়বস্তু। তবে সোনম কিন্তু প্রথম থেকেই এমন সুন্দর ছিপছিপে ছিলেন না।

একসময় সোনমের ওজন ছিল ৮৬ কেজি। সেখান থেকে তিনি ওজন কমিয়ে ৩৫ কেজিতে এনেছিলেন। একথা হয়তো যেকেউ শুনে হতবাক হবেন। তবে একথা একদম সত্যি। কিন্তু কীভাবে নিজের ওজন কমিয়েছিলেন সোনম?

শোনা যায় তিনি নাকি ছোট থেকেই অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগতেন বলে জানিয়েছিলেন সোনম। তাঁর কথায়, মাত্র ১২ বছর বয়স থেকেই তাঁর ওজন বাড়তে থাকে। ১৫ বছর বয়সে তিনি বুঝতে পারেন তাঁর অনেকটা ওজন বেড়ে গেছে। ১৯ গিয়ে শেষপর্যন্ত তাঁর ওজন দাঁড়ায় ৮৫ কেজিতে।

এমনকি তিনি নাকি মাত্র ১৭ বয়স থেকেই ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিলেন সোনম। পরবর্তীকালে সোনম প্রথম যখন থিয়েটার এবং আর্ট নিয়ে সিঙ্গাপুরে পড়াশোনা করছিলেন তখনও পর্যন্ত তিনি নিজের ওজন নিয়ে এক্কেবারেই সচেতন ছিলেন না। এমনকি অভিনয় করার কোনোও ইচ্ছেই তাঁর ছিল না।

পরে সেই সোনমই যখন সঞ্জয়লীলা বনশালির ‘সাওয়ারিয়া’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেন তখন তাঁর ওজন কমে দাঁড়িয়েছিল ৩৫ কেজি। যদিও ‘সাওয়ারিয়া’তে কাজ করার অনেক আগে থেকেই ওজন কমাতে শুরু করেছিলেন সোনম কাপুর। তাঁকে ওজন কমাতে সাহায্য করেছিলেন তাঁর মা ও ডায়াটেশিয়ান।

জানা যায় ওজন কমাতে সোনম সাঁতার কাটা, যোগা এবং বিভিন্ন ধরনের শরীরচর্চা শুরু করেন। পাশাপাশি তেল জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দেন। বন্ধ করে দেন শর্করা(কর্বোহাইড্রেট) জাতীয় খাবার খাওয়া। বদলে হাই প্রোটিন খাওয়া শুরু করেন তিনি। তিনি ২-৩ ঘণ্টা অন্তর খাবার খেতেন। খিদে পেলে ড্রাই ফ্রুটস, বাদাম জাতীয় খাবার খেতেন। প্রচুর পরিমানে জল, ফলের রস, শসা ও ডাবের জল খেতেন।

সোনমের খাদ্যতালিকা

প্রাতরাশ- ওট মিল

শরীর চর্চার পর- ব্রাউন ব্রেড, ডিমের সাদা অংশ, পরবর্তীকালে খেতে জুস ও প্রোটিনশেক

মধ্যাহ্নভোজ- রুটি, রাগী, সবজি, এক পিস মাংস কিংবা মাছ

বিকেলে- হাই ফাইবার জাতীয় খাবার, ডিমের সাদা অংশ কিংবা চিকেন

রাত- স্যালাড, স্যুপ, চিকেন কিংবা মাছ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর