,

স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদনের শুনানি আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেছেন বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার। এ আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়েছে। আজ মঙ্গলবার এ আবেদনের ওপর চেম্বার বিচারপতির আদালতে শুনানি হবে।

এদিকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমও হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য আজ আবেদন করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী শফিকুল ইসলাম বাবুল। সিটি করপোরেশনের সঙ্গে নতুন যুক্ত হওয়া ঢাকা জেলার সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজের করা এক রিট আবেদনে এ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।

আপিল বিভাগে আবেদন করার জন্য গতকাল সকালে আদালতে হাজির হন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার। যে রিট আবেদনে নির্বাচন স্থগিত হয়েছে তাতে তাঁকে পক্ষভুক্ত না করায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর খাসকামরায় যান তাঁর আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক এম মাহবুবউদ্দিন খোকন। তাঁরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করার জন্য অনুমতি চান। আদালত অনুমতি দিলে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন দাখিল করেন। দুপুরের পর এ আবেদন চেম্বার বিচারপতির আদালতে নিয়ে যান তাঁর আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুবউদ্দিন খোকন ও সগির হোসেন লিওন। তবে ওই সময় রিট আবেদনকারী পক্ষে কোনো আইনজীবী না থাকায় আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন আদালত। আজ রিট আবেদনকারী পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ শুনানি করবেন বলে জানা গেছে।

এদিকে গতকাল দুপুরে হাইকোর্টে উপস্থিত হন জাহাঙ্গীর আলম। তিনি সাংবাদিকদের বলেন, ‘গাজীপুর সিটির উন্নয়নের স্বার্থে আমরা নির্বাচন চাই। যেকোনো প্রক্রিয়ায় নির্বাচনটা যেন হয়।’ এরপর তাঁর আইনজীবী শফিকুল ইসলাম বাবুল সাংবাদিকদের জানান, আবেদন করার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামীকাল (আজ মঙ্গলবার) সকালেই সংশ্লিষ্ট শাখায় আবেদন দাখিল করা হবে। গাজীপুর সিটি নির্বাচন স্থগিত বিষয়ে ইসি আদালতের লিখিত আদেশের কপি পাওয়ার পর সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। স্থানীয় সরকার বিভাগ গত ৪ মার্চ ওই ছয়টি মৌজাকে গাজীপুর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করে গেজেট জারি করে।

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর জানান, নির্বাচন স্থগিত হওয়ার পর টঙ্গীতে লেগুনায় আগুন ও যানবাহন ভাঙচুর করার অভিযোগে বিএনপির ২৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে টঙ্গী পুলিশ। আসামিদের মধ্যে ১০৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাতপরিচয়। রবিবার আটক ১২ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার গাজীপুর আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর