বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে কোন দলের পয়েন্ট কত?

news-image
স্পোর্টস ডেস্ক :  আইপিএলে শ্বাসরুদ্ধকর ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠেছে সানরাইজার্স সাকিবের হায়দরাবাদ। এটি ছিল এবারের আসরের ৩৯তম ম্যাচ। এখন পর্যন্ত আসরের ১০ ম্যাচ খেলে ৮টিতেই জিতে তারা ১৬ পয়েন্ট অর্জন করেছে সাকিবরা। এর পরের অবস্থানে অর্থাৎ দ্বিতীয় অবস্থানে রয়েছে সমান সংখ্যক ম্যাচ খেলা ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।
তৃতীয় অবস্থানে রয়েছে প্রীতি জিনতার মালিকানাধীন গেইলদের দল কিংস ইলাভেন পাঞ্জাব।
চতুর্থ অবস্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচ খেলে পাঁচ জিতে তাদের পয়েন্ট ১০। পঞ্চম অবস্থানে মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স। সমান সংখ্যক ম্যাচ খেলে তাদের পয়েন্ট মাত্র ৮। এছাড়াও কোহলি-ডিভিলিয়ার্স সমৃদ্ধ দল রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরের মাত্র ৬ পয়েন্ট নিয়ে তালিকায় ছয় নম্বরে রয়েছে।
১০ ম্যাচ খেলে তালিকার সপ্তম স্থানে দিল্লী ডেয়ারডেভিলস। আর এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে অষ্টম স্থানে রয়েছে রাজেস্থান রয়েলস।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে এবারের আইপিলের পর্দা উঠে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরু হয় আইপিএলের ১১তম পর্ব। আট দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটির শেষও হবে এখানেই।
৫১ দিন ধরে নয়টি মাঠে চলবে ধুম-ধাড়াক্কার এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এবারও মাল্টি মিলিয়ন ডলারের এই টুর্নামেন্ট মাতাচ্ছেন বিশ্বের একঝাঁক তারকা ক্রিকেটার।
এবারের আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সাকিব ও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন মোস্তাফিজ। তবে প্রথম দিকে দুর্দান্ত বোলিং করার পরও শেষ ম্যাচগুলোতে খেলার সুযোগ পাননি বাংলাদেশি এ পেসার।