,

কান্না থামাতে কোলের শিশুকে ছুড়ে দেন সোফার ওপরে. .

news-image

ডেস্ক রিপোর্ট : তিন মাসের সন্তানের কান্না থামাতে পারছিলেন না বাবা। এক পর্যায়ে ঘটে ধৈর্য্যচ্যুতি। কোলের শিশুকে ছুড়ে দেন সোফার ওপরে। সেই আঘাতেই কিছুদিন পর মৃত্যু হয় শিশুটির। ট্রাহারনে উইলিয়াম নামের ওই ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হয়েছে স্কটল্যান্ডের একটি আদালতে।

২০১৬ সালে স্কটল্যান্ডের পশ্চিম লোথিয়ানের ব্রক্সবাম শহরে এ ঘটনা ঘটে। শিশুটির মা শ্যানন মেইন জানান, সে বছর মে মাসে তার সন্তানকে স্বাভাবিকের চেয়ে নিত্বেজ দেখাচ্ছিলো। এর পর তিনি শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে গিয়ে জানা যায়, শিশুটি তিন থেকে চার সপ্তাহ আগে গুরুতর আঘাত পায়।

এ সময় উইলিইয়াম জানান যে শিশুটি সোফা থেকে পড়ে আঘাত পায়। তবে চিকিৎসকরা নিশ্চিত করেন—কোনো ধরনের দুর্ঘটনা থেকে শিশুটি আঘাত পায়নি। তাকে ছুড়ে ফেলা হয়েছিল। ফলে সে ঘাড় ও মাথায় গুরুতর আঘাত পায়।

এ বিষয়ে একজন আইনজীবী জানান, এ ঘটনায় ওই শিশুটির মা-বাবা দুজনকেই অভিযুক্ত করা হয়। তবে মা শ্যানন আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। পরে অভিযোগ প্রমাণিত না হলে তাকে খালাস দেন আদালত। আর নিজের দোষের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন উইলিয়াম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর