,

‘গাজীপুর সিটি নির্বাচনের রিটের ব্যাপারে জানতো না ইসি’

news-image

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, হাইকোর্টের দেয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের স্থগিতের রিটের বিষয়ে কমিশন কিছুই জানতো না।

সংবিধানের ১২৫ (গ) ধারা অনুযায়ি ‘আদালত নির্বাচনের তফসিল ঘোষণা করা হইয়াছে এইরূপ কোনো নির্বাচনের বিষয়ে, নির্বাচন কমিশনকে যুক্তিসংঙ্গত নোটিশ ও শুনানির সুযোগ প্রদান না করিয়া, অন্তর্বর্তী বা অন্য কোনরূপে কোন আদেশ বা নির্দেশ প্রদান করিবেন না।’ সংবিধানের এ ধারাটির প্রশ্নের জবাবে কবিতা খানম বলেন, আমরা এ রিটের বিষয়ে হিয়ারিংয়ের আগে জানতাম না। হিয়ারিং হওয়ার পর জেনেছি। সোমবার বিকালে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের গাজীপুর সিটি নির্বাচন নিয়ে কথা বলেন।

কবিতা খানম বলেন, গণমাধ্যমের খবরে জানতে পেরেছি হাইকোর্ট গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করেছেন। আদালতের নির্দেশনার প্রতি সম্মান রেখে আমরা এ নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছি।

আইনমন্ত্রী অথবা এ্যাটর্নি জেনারেলকে এ বিষয়টা ইসি জানাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টা কমিশন বৈঠকে সিদ্ধান্ত হবে। আমি এতটুকু বলতে পারি আদালতের সিদ্ধান্তকে আমরা গ্রহণ করেছি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের শুনানিতে আমরা কোনো আইনজীবী নিয়োগ দেইনি। আমাদের আইজীবী প্যানেল আছে। সে প্যানেলভুক্ত একজন আইজীরী রিটের একটা কপি পেয়েছে। কপি পাওয়ার পরে উনি হিয়ারিংয়ে ছিলেন। কিন্তু আমরা তাকে অফিসিয়ালি নিয়োগ পত্র দেইনি। তাকে ওকালত নামা দেওয়ার মত সুযোগও ছিলো না কমিশনের।

কবিতা খানম বলেন, কোনো সংক্ষুব্ধ ব্যক্তি আদালতের কাছে যেতে পারে। আইন তাকে সে সুযোগ দিয়েছে। আমরা স্থানীয় সরকার থেকে ক্লিয়ারেন্স নেওয়ার পরই নির্বাচনের তফসিল ঘোষনা করি। আমরা গাজীপুর সিটি নির্বাচনের ব্যাপারে স্থানীয় সরকার থেকে দুইবার ক্লিয়ারেন্স নিয়েছি। তারা জানিয়েছে, সেখানে কোন ধরনের জটিলতা নেই। তারা আমাদের নির্বাচন করতে বলেছে। তবে অন্য সিটি নির্বাচন নিয়ে অগ্রিম কিছু বলা যাবেনা। তিনি বলেন, কি কারনে নির্বাচন স্থগিত হয়েছে বিষয়গুলো যখন ক্লিয়ার হবে, তখন জনগনের মনে সংঙ্কা থাকবে না। তাছাড়া খুলনা সিটি করপোরেশন নির্বাচন রংপুর ও কুমিল্লা সিটি নির্বাচনের মতোই সফলভাবে সমাপ্ত করতে পারবো বলে আমরা আশা করি।

কমিশন এখন গাজীপুর সিটি নির্বাচনের ব্যাপারে আপিল করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখন অফিসিয়ালি বিষয়টি পাইনি। লিখিত আদেশ পেলে কমিশন বৈঠকে সে বিষয়ে সিদ্ধান্ত হবে। তাছাড়া আমরা এখনও রিটের কপি পাইনি। আশা করি দ্রুতই লিখিত আদেশ পাবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাত্র কয়েক দিন সময় আছে এ সিটি নির্বাচনের। এর মধ্যে কোন বিষয় সুরাহা না হলে তো আবার তফসিল দিতেই হবে। প্রসঙ্গত, আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোট হওয়ার কথা ছিল। রবিবার একটি রিট আবেদনের শুনানি শেষে গাজীপুর সিটি নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে হাইকোট।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর