,

গুলশানে বাথরুম থেকে তরুণীর লাশ উদ্ধার, পালিয়েছে বুমেরাং ডিজিটালের কর্মকর্তারা

news-image

রাজধানীর গুলশানের দ্য গ্লাস হাউজের ১৩ তলায় স্কাইডেস্ক এর বাথরুম থেকে আইরিন সুলতানা (২৭) নামের এক তরুণী লাশ উদ্ধারের পর থেকে পালিয়েছে বুমেরাং ডিজিটালের কর্মকর্তারা।

সোমবার দুপুরে স্কাইডেস্ক অফিসের গিয়ে দেখা যায়, অফিসের সাইনবোর্ডে বুমেরাং ডিজিটালসহ ৫ টি কোম্পনির নাম লেখা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রতিষ্ঠানের কর্মচারি বলেন, আইরিন সুলতানা বুমেরাং ডিজিটালের কাজ করতেন। বুমেরাং ডিজিটাল বর্তমানে বন্ধ রয়েছে। কথা বলার জন্য কেউ নেই। বুমেরাং ডিজিটালের সকল কাজ বন্ধ করেছে বলে অফিসের অন্য একটি কক্ষে চলে যান। পরে শিহাব নামের এক কর্মচারি বলেন, আইরিন সুলতানা বুমেরাং ডিজিটালের কল সেন্টার স্পেশালিষ্ট হিসাবে কাজ করতেন। তিনি বলেন, এটা কমার্শিয়াল ভবন। এখানে সাংবাদিক ও প্রশাসনের লোক ঢোকার এখতিয়ার নেই। এটা আমাদের অফিসের সিস্টেম। এখানে পার্সোনাল ব্যবসা করা হয়। আইরিনের লাশ উদ্ধার বিষয়ে কিছু বলতে নারাজ তিনি।

দ্য গ্লাস হাউজের নিরাপত্তাকর্মী খসরুল জানান, শনিবার রাত ২ টার দিকে পুলিশ এসে জানতে চান বুমেরাং ডিজিটাল চাকরি করেন আইরিন সুলতান কে পাওয়া যাচ্ছে না, তাকে চেনেন কি না ? পরে খসরুল বলেন আইরিন সুলতান নামের কাউকে চিনি না। পরে ওই ভবনের সিসিটিভির ফুটেজ দেখতে চাইলে পুলিশকে রোববার সকালে আসর জন্য বলেন খসরুল। পরে রোববার দুপরের দিকে স্কাইডেস্ক এর বাথরুম থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ওই অফিসে কিসের ব্যবসা করা হয় জানতে চাইলে তিনি বলেন, নেটের কাজ করেন। তবে নেটের কি কাজ করেন তা জানাতে পারেনি কেউ।

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, শনিবার সকালে আইরিন অফিসে যান। পরে অফিসের ভেতরে তিনি অসুস্থ হয়ে কয়েকবার বমিও করেন। পরে তাকে দেখতে না পেয়ে অফিসের লোকজন অফিস বন্ধ করে চলে যায়। তিনি আরো জানান, আইরিন বাসায় না ফেরায় পরিবারের লোকজন শনিবার রাতে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে রোববার সকালে পুলিশ ওই অফিসের বাথরুম থেকে আইরিনের লাশ উদ্ধার করে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর