,

সরকার জন আত‌ঙ্কে ভুগ‌ছে : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএন‌পির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার জন আত‌ঙ্কে ভুগ‌ছে। তারা জনগণ দেখ‌লেই ভয় পায়। এজন্য বি‌রোধী দল‌কে কোনো কর্মসূ‌চি পালন কর‌তে দি‌চ্ছে না। সরকা‌রের এমন অগণতা‌ন্ত্রিক আচার‌ণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আজ সোমবার সকাল সাড়ে দশটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী ব‌লেন, বিএন‌পি চেয়ারপ‌ারসন বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে সমা‌বে‌শের অনুম‌তি দেয়নি। আমরা গতকাল রাত পর্যন্ত অ‌পেক্ষা কর‌ছি। পু‌লিশ জা‌নি‌য়ে দি‌য়ে‌ছে বিএন‌পি‌কে কোথাও সমা‌বে‌শের অনুম‌তি দেওয়া হবে না।

তিনি খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে বলেন, খালেদা জিয়া বর্তমান ভোটারবিহীন সরকার প্রধান শেখ হাসিনার প্রতিহিংসার শিকার। এজন্য জাল-জালিয়াতির মাধ্যমে দায়ের করা মামলায় অন্যায় সাজা দিয়ে তাকে বন্দি করে রাখা হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে নানাবিধ জটিল রোগে ভুগলেও তার সুচিকিৎসার দাবি আমলে না নিয়ে বরং আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক নিষ্ঠুর রসিকতা করছেন।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আব্দুস সালাম, বিএন‌পির যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল, সহ-সাংগঠ‌নিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহ‌মেদসহ আরো অনেকে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর