,

আজ প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ভ্লাদিমির পুতিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চতুর্থ মেয়াদে আজ (সোমবার) শপথ নেবেন ভ্লাদিমির পুতিন। গত মার্চে নির্বাচনে জয়ী হওয়ার তিন সপ্তাহের বেশি সময় পর পুতিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

পুতিনের ক্ষমতাগ্রহণকে কেন্দ্র করে শনিবার (৫ মে) রাজধানী মস্কোসহ রাশিয়ার বেশ কিছু শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। সোমবার (৭ মে) নতুন করে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। সহিংসতা এড়াতে ইতোমধ্যে দেশটির ১৯টি শহর থেকে এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ২০১২ সালের মতো হাইপ্রোফাইল ব্যক্তিদের উপস্থিতি দেখা যাবে না। বরং মার্চে যারা পুতিনের হয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন সেই সব স্বেচ্ছাসেবীদের সঙ্গে তিনি দেখা করবেন বলে কথা রয়েছে।

চলতি বছরের ১৮ মার্চ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে পুতিন ৭৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন। যা তার সর্বোচ্চ নির্বাচনী সাফল্য। যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলেছে।

প্রসঙ্গত, ১৮ বছর ধরে তিনি রাশিয়ায় হয় প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন। নির্বাচনে পুতিনের বিরোধী হিসেবে পরিচিত শক্ত প্রতিপক্ষ অ্যালেক্সেই নাভালনিকে নির্বাচনে দাঁড়াতে দেয়া হয়নি। সূত্র: আরটিএনএন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর