,

নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর আপিল, দুপুরে শুনানি

news-image

গাজীপুর সিটি নির্বাচনের ওপরে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার। আবেদনটির ওপর দুপুর ২টায় শুনানি হবে বলে জানিয়েছেন তার আইনজীবী একেএম এহসানুর রহমান।

এর আগে দুপুর পৌনে একটায় হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদনের অনুমতির জন্য আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করার পর অনুমতি পায় হাসান উদ্দিন সরকার।

সোমবার সকালে তার পক্ষের আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী জানিয়েছিলেন, চেম্বার আদালত অনুমতি  দিলে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন করবেন হাসান উদ্দিন সরকার।

গতকাল রোববার সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে গাজীপুর সিটি নির্বাচন তিন মাসের জন্য স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ছয়টি মৌজাকে গাজীপুর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা গেজেট এবং গাজীপুর সিটি নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

এর আগে শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তের বৈধতা চ্যালেঞ্জ করে এবং নির্বাচনের তফসিল নিয়ে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম হাইকোর্টে একটি রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবি বি এম ইলিয়াস কচি। নির্বাচন কমিশনের পক্ষে তৌহিদুল ইসলাম আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান ছিলেন।

আগামী ১৫ মে এই সিটি করপোরেশনে ভোট হওয়ার কথা ছিল। ইতোমধ্যে আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীর আলম এবং বিএনপি থেকে হাসান উদ্দিন সরকার মেয়র পদে প্রার্থী হয়েছেন।তারা সমানে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী