,

কোন প্রার্থীই অলৌকিকভাবে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে পারবে না : মিশেল ওবামা

news-image

সাবেক মার্কিন ফার্ষ্ট লেডি মিশেল ওবামা যুক্তরাষ্ট্রকে রক্ষায় কোন অলৌকিক প্রার্থীর প্রত্যাশা না করতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। লস এঞ্জেলেসে শনিবার যুক্তরাষ্ট্র নারী সম্মেলনে ৫৪ বছর বয়সী এই সাবেক ফার্ষ্ট লেডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন। অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার নারী দর্শক বিপুল করতালিতে তাকে স্বাগত জানায়।

অনুষ্ঠানে বক্তৃতাকালে আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা হবার বিষয়টি নাকচ করে দেন মিশেল। অনেকেই ধারণা করছিলো মিশেল ওবামা হয়তো আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন।

মিশেল বলেন ‘এটা কোন বিষয় নয় কে নির্বাচনে প্রার্থী হলো। আমাদের রক্ষায় আমরা কোন একক ব্যক্তির জন্য অপেক্ষা করবো না। আমরা বারাক ওবামাকে ভোট দিয়েছিলাম, কিন্তু তিনি বর্ণবিদ্বেষ থামাতে পারেন নি।’

মিশেল নারীর ক্ষমতায়নে ঘরে বাইরে কাজ করতে নারীদের প্রতি আহ্বান জানান। গত ১৪ ফেব্রুয়ারীতে ফ্লোরিডার একটি স্কুলে অস্ত্রধারীর হামলায় ১৭ জন নিহত হবার পর মার্কিন তরুণরা যুক্তরাষ্টের অস্ত্র আইনের বিরুদ্ধে যে আন্দোলন করে তাদের প্রতিও শ্রদ্ধা ও সমর্থন জানান মিশেল ওবামা। এএফপি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর