,

১০ জনের বার্সাকে রুখল রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগার শিরোপা নিশ্চিত করে ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদকে স্বাগত জানিয়েছিল বার্সেলোনা। ম্যাচটা অর্থহীন হলেও মুখোমুখি যখন ‍দুই চিরপ্রতিদ্বন্দ্বী, তখন তার ঝাঁজ থাকা স্বাভাবিক। হলোও তাই। বাগবিতণ্ডা, ফাউল, আক্রমণ, পাল্টা আক্রমণ মিলিয়ে এক উত্তপ্ত ম্যাচ দেখতে পেল ফুটবল বিশ্ব। যেখানে ১০ জনের বার্সেলোনাকে ২-২ গোলে রুখে দিলো রিয়াল।

১১ মিনিটে ডানপ্রান্ত থেকে সার্জি রবের্তোর লম্বা ক্রস থেকে প্রথম স্পর্শেই বার্সাকে এগিয়ে দেন সুয়ারেস। কিন্তু চার মিনিট পর গোলমুখের একেবারে কাছ থেকে সমতা ফেরান ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গার আরও দুইবার সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি।

বিরতিতে যাওয়ার ঠিক আগে মার্সেলোকে আঘাত করে লাল কার্ড দেখেন রবের্তো। দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়ে আক্রশণে গেছে বার্সা। ৫৩ মিনিটে সুয়ারেসের পাসে দারুণ কৌশলে রিয়ালের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি।

২০১৫ সালের মার্চের পর ন্যু ক্যাম্পে প্রথম এল ক্লাসিকো জয়ের আভাস পাচ্ছিল বার্সেলোনা। কিন্তু আসেনসিওর চমৎকার পাসে ডিবক্সের প্রান্ত থেকে রিয়ালকে সমতায় ফেরান গ্যারেথ বেল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর