,

‘বুড়ো’ গেইলের অসাধারণ ক্যাচ!

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলের নিলামে ক্রিস গেইলকে নিয়ে কতই না নাটক হলো! বুড়ো হয়ে যাওয়া গেইলে দলে নিতে চায়নি কোন ফ্রাঞ্চাইজি। প্রথম দুই দিনের নিলামে অবিক্রীত থাকা গেইলকে বাজার মূল্যের চেয়ে কমদামে কিনে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব।

নিলামের অবজ্ঞার দাত ভাঙ্গা জবাব ব্যাটের মাধ্যমেই দেন ক্রিস গেইল। পাঞ্জাবের হয়ে পাঁচ ম্যাচ খেলে যথাক্রমে ৬৩, ১০৪*, ৬২* ২৩ ও ৫০ রান করে করেন ক্যারিবীয় এ ব্যাটিং দানব।

শুধু ব্যাট হাতেই নয়! ফিল্ডিংয়েও তিনি যে কতটা দুর্বার তার প্রমাণ দিয়েছেন ৩৯ বছরে পা দিতে যাওয়া এ ব্যাটিং দানব।

রোববার ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আজিঙ্কা রাহানের রাজস্থান রয়েলসকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাব। ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে ১ রান তুলতেই ওপেনার আর্চি শর্টের উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে রাজস্থান।

এরপর ওয়ানডাউনে খেলতে নামা আজিঙ্কা রাহানেকে দুর্দান্ত এক ক্যাচে ফেরান ক্রিস গেইল।

দলীয় ৩৫ রানে চতুর্থ ওভারে অক্ষর প্যাটেলের বলে ফরোয়ার্ডে ক্যাচ তুলে দেন রাহানে। শূন্যে ভেসে উঠা বলটিকে তালুবন্দি করতে শরীর হাওয়ায় ভাসিয়ে দিয়ে ক্যচটি লুফে নেন গেইল। চল্লিশ ছুঁই ছুঁই গেইলের এমন অসাধারণ ক্যাচে আত্মবিশ্বাস চাঙ্গা হয় পাঞ্জাব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর