বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে রোজা হতে পারে ১৬ মে

news-image

চলতি মাসের মাঝামাঝিতে শুরু হচ্ছে পবিত্র রোজা। সারাবিশ্বের মুসলমানদের জন্য পবিত্র এই মাস শুরু হতে পারে ১৫ বা ১৬ মে। তবে তা আকাশে চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

 

স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিন্নতা হিসেবে প্রথম রোজা সারাবিশ্বে ভিন্ন ভিন্ন দিনে শুরু হয়ে থাকে।

ইউরোপ ও আমেরিকায় মুসলিম উম্মাহরা জ্যোতির বিজ্ঞানের ওপর নির্ভর করে রোজা পালন করে থাকেন। সে হিসেবে আগামী ১৬ মে থেকে রোজা শুরু করতে পারেন তারা।

 

আশা করা হচ্ছে, সৌদি আরব ও বেশিরভাগ আরব রাষ্ট্রের আকাশে এ বছর ১৫ মে চাঁদ দেখা যেতে পারে। আর মরক্কো, ইরান ও পাকিস্তানে তার একদিন পরই চাঁদ দেখা যাবে।

 

জ্যোতির্বিদরা হিসাব করে বলছেন, রমজানের নতুন চাঁদ আন্তর্জাতিক সময় গ্রিনিচ মান অনুযায়ী ১১টা ৪৭ মিনিটে জন্ম নিবে। যা ওই সময়ে খালি চোখে দেখা যাবে না।

 

তবে বিশেষ যন্ত্রের মাধ্যমে তা প্রথম রাতেই দেখা যেতে পারে। ২০১৭ সালে সৌদি আরব ও অন্যান্য আরব রাষ্ট্রগুলো নতুন চাঁদ দেখতে বিশেষ সুবিধাসম্পন্ন ক্যামেরা ব্যবহার করে। বিজ্ঞানীরা বলছেন, এ বছরও যদি ওই ক্যামেরা ব্যবহৃত হয়, তবে সৌদির আকাশে সম্ভবত প্রথম রোজা হবে ১৬ মে।

 

প্রসঙ্গত, সৌদি আরবে রোজা শুরুর একদিন পরই বাংলাদেশের মুসলমানরা রোজা রাখেন। তবে সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের কেউ কেউ ওইদিন শুরু করেন।

 

সৌদির বিশেষজ্ঞদের ধারণা সত্যি হলে সে হিসেবে বাংলাদেশে রোজা শুরু হবে ১৭ মে।

তথ্যসূত্র: আল জাজিরা

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু