,

টিকে রইল মুস্তাফিজরা

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচের শুরু থেকেই সবকিছু ঠিক যাচ্ছিল। তবে একেবারে শেষ অর্ধের ছয় ওভারে এসে সবকিছু তালগোল পাকিয়ে গেল। এবং ফলস্বরূপ ফের একবার মুম্বাই ইন্ডিয়ান্স নামক শক্ত গাঁটে আটকে প্লে-অফের রাস্তা কঠিন করে ফেলল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

রোববার মুম্বাইয়ের মাঠে ১৮১ রান তাড়া করতে নেমে কেকেআর থামল ৬ উইকেটে ১৬৮ রানে। ম্যাচ হারতে হলো ১৩ রানে। রান তাড়া করতে নেমে প্রথম ১২ ওভারে ১১১ রান তুলে ফেলেছিল কলকাতা।

অথচ শেষ ৭ ওভারে ৭১ রান তুলতে ব্যর্থ হলেন কেকেআর ব্যাটসম্যানরা। ওপেনার ক্রিস লিন ১৭ আর শুভমান গিল করেন ৭ রান। ২৮ রানে দুই উইকেট হারানো দলকে সামলে নেন রবিন উথাপ্পা ও নিতীশ রানা। দুজনে মিলে গড়েন ৮৪ রানের জুটি।

দলীয় ১১২ রানে ব্যক্তিগত ৫৪ রানে থামেন উথাপ্পা। মুম্বাইয়ের তরুণ তুর্কি মায়াঙ্ক মারকান্দের বলে আউট হন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ১৩.৩ ওভারে হার্দিক পান্ডেয়ার বলে ফিরে যান রানাও।

আন্দ্রে রাসেল, সুনিল নারাইনদের ক্রিজে নিয়েও শেষ পর্যন্ত ম্যাচ বের করে আনতে পারলেন না কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিক।
শেষদিকে কার্তিক ২৬ বলে ৩৬, রাসেল ১০ বলে ৯ এবং নারাইন ৪ বলে ৫ রান করেন। জসপ্রীত বুমরাহ ও হার্দিকেরর অনবদ্য বোলিংয়ের সুবাদে মুম্বাই ম্যাচ পকেটে পুরে নেয়। পান্ডিয়া ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট নেন। এছাড়া বুমরাহ, ক্রুণাল, ম্যাকক্লেনেঘন ও মারকান্দে ১টি করে উইকেট নিয়েছেন।

এদিন টসে জিতে কার্তিক মুম্বাইকে প্রথমে ব্যাট করতে পাঠান। দারুণ শুরু করেন সূর্যকুমার যাদব ও এভিন লুইস। দশ ওভারের মধ্যে বিনা উইকেটে ৯০ রান তুলে ফেলে মুম্বাই। একসময়ে যখন মনে হচ্ছিল ফের এদিন কেকেআর বোলাররা বিপক্ষকে দুশোর বেশি রান তুলতে দেবে, তখনই নারাইন ও রাসেলের হাত ধরে খেলায় ফেরে কেকেআর।

রাসেল ৪৩ রানে ফেরান লুইসকে। তারপরে নারাইনের স্পিনে ফের একবার উইকেট দিয়ে ১১ রানে ফিরে যান রোহিত। তবে একদিক ধরে রেখে আক্রমণ করে যাচ্ছিলেন সূর্যকুমার। বাম-হাতি ওপেনার ৩৯ বলে ৫৯ রান করে ফেরেন রাসেলের বলে।
শেষদিকে হার্দিক পান্ডিয়া ২০ বলে ৩৫ রান করলেও উল্টোদিকে ক্রুণাল পান্ডিয়া ১১ বলে ১৪ রান ও জেপি ডুমিনি ১১ বলে ১৩ রান করেন। ফলে স্লগ ওভারে মুম্বাই ব্যাটিংকে আটকে দেয় কলকাতা।

সবমিলিয়ে ৪ উইকেটে ১৮১ রান তোলে মুম্বাই। কেকেআরের হয়ে নারাইন ৪ ওভারে ৩৫ রানে ২ উইকেট ও রাসেল ২ ওভারে ১২ রানে ২ উইকেট নেন। যদিও জেতা ম্যাচ মাঠে ফেলে এসে প্লে-অফ কঠিন করে ফেলল কলকাতা।
এদিন হেরে কলকাতা ১০ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের তিন নম্বরেই থাকল। মুম্বাই ১০ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে পাঁচ নম্বরে থাকল।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির