,

বহু লোক বউয়ের ভয়ে দুর্নীতি করে না : দুদক চেয়ারম্যান

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, সমাজে বহু লোক আছে যারা বউয়ের ভয়ে দুর্নীতি করেন না। তিনি বলেন, নারীরা সচেতন হলে সমাজে দুর্নীতি অনেকাংশে কমবে।
রোববার এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দুর্নীতির মাধ্যমে অর্জিত আয় ও সম্পদের পারিবারিক দায়: নারীর ভূমিকা, ঝুঁকি ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভাটি আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সাবেক এক সহকর্মীর কথা উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, স্ত্রীর বাধার কারণে ওই সহকর্মীর ঘুষের টাকা বেহাত হয়ে গিয়েছিল। স্বামীদের দুর্নীতি ঠেকানোর পাশাপাশি নিজেরা যে কোনো কাজ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য নারীদের পরামর্শ দিয়েছেন তিনি।

ইকবাল মাহমুদ বলেন, দুই বছর কাজ করতে গিয়ে দেখেছি, একটি মাত্র ক্ষেত্রে নারীটি জানেন তিনি কাজটি (দুর্নীতি) করেছেন। আর আমি কোনো নারীকে বলতে শুনি নাই, আমি জানতাম।
আমরা নারীদেরকে যদি সচেতন করতে পারি যে আপনারা অনাহুতভাবে ভিকটিম হবেন না। মাইডাস সেন্টারে এই মতবিনিময় সভায় নারীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের ১১৮টি মামলার ক্ষেত্রে ওই পরিস্থিতি বলে জানান দুদক চেয়ারম্যান।

তিনি বলেন, “১১৮টি মামলায় নারীরা ভিকটিম হয়ে যাচ্ছে, তাদের কী করব আমরা। এক্ষেত্রে কোনো বুদ্ধি বের করতে পারব কি-না… আমরা কীভাবে জানব, তিনি জানতেন না।

“এমনও হয়েছে, স্বামী স্বাক্ষর করেছে স্ত্রীর নামে। সেগুলো আমরা এক্সপার্ট দিয়ে বের করেছি। কিন্তু যেগুলো বের করতে পারব না, সেগুলোর কী হবে?”

সংবেদনশীল হওয়ার প্রশ্নে তিনি বলেন, এখানে সংবেদনশীল হওয়ার সুযোগ থাকে না। আদালতে আমাদের প্রমাণ করতেই হবে, এখানে তার স্বাক্ষর আছে।”

ইকবাল মাহমুদ বলেন, “নারী সিদ্ধান্ত গ্রহণে পার্টিসিপেইট করবে। এটারই অফশুটের একটি জায়গা হচ্ছে দুর্নীতি।

“আমার একটি অনুরোধ, আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে সই করার আগে জিজ্ঞেস করবেন, কীসের সই? কোন কারণে? চেকে সই করার আগে ব্ল্যাংক চেকে সই করবেন না। চেকের সই করার আগে কীসের টাকা? কোথায় টাকাটা যাবে? জানবেন।” নিজের অজান্তে নারীদের জঙ্গিবাদে অর্থায়নের মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকির কথাও বলেন তিনি।

আলোচনায় অংশ নিয়ে মানবাধিকারকর্মী খুশি কবির বলেন, নারী কতটুকু দুর্নীতি করে আর পুরুষ কতটুকু দুর্নীতি করে, তার আলাদা হিসাব হওয়া উচিৎ। তাহলে আমরা একটা তুলনামূলক ধারণা পাব।

সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীরা এখনও অনেক পিছিয়ে উল্লেখ করে তিনি বলেন, ডিভোর্সের ক্ষেত্রে অনেক শিক্ষিত নারীর সঙ্গে আমি কথা বলেছি, তারা চায়-ডিভোর্সটা স্বামীই দিক। তাই, সিদ্ধান্ত গ্রহণে নারীদের অবস্থান কতটুকু সেটাও ঠিক করতে হবে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নারীর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি করা এখন বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক যে পরিবর্তন দরকার, সেটা নিয়ে চিন্তা করতে হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, অ্যাকশন এইড বাংলাদেশের আবাসিক পরিচালক ফারাহ কবীর বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর