,

যুক্তরাষ্ট্রের ‘উসকানি’ শান্তির জন্য হুমকি : উ. কোরিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ‘চাপ প্রয়োগ এবং সামরিক হুমকি’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে উত্তর কোরিয়া। চিরবৈরী এ দুই দেশের ঐতিহাসিক সম্মেলনের আগে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘পারমাণবিক অস্ত্র কর্মসূচি বাতিল করা না পর্যন্ত নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে না উল্লেখ করে উত্তর কোরিয়াকে ইচ্ছাকৃত উসকানি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।’

অাগামী কয়েক সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসার কথা রয়েছে। দুই দেশের নেতাদের মধ্যে এটাই হবে প্রথম কোনো বৈঠক।

এর আগে গত মাসে কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্র মুক্ত করার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছায় উত্তর ও দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কয়েক মাস ধরে চলে আসা বাক-বিতণ্ডা, হামলার হুমকি-পাল্টা হুমকির মাঝে গত ২৭ এপ্রিল কোরীয় সীমান্তের যুদ্ধবিরতি গ্রাম ‘পানমুনজমে’ আলোচনায় বসে দুই কোরিয়ার প্রেসিডেন্ট।

১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের অবসানের পর উত্তরের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে কিম জং উন দক্ষিণে পা রাখেন ওই দিন। উত্তর কোরিয়া প্রতিনিয়তই যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে।

তবে ট্রাম্পের সঙ্গে কিম জং উনের ঐতিহাসিক বৈঠকে বসার খবর প্রকাশের পর থেকে উত্তর কোরিয়াকে এ ধরনের সমালোচনা করতে দেখা যায়নি। সূত্র : বিবিসি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর