,

আজও মোস্তাফিজকে ছাড়াই মাঠে নামলো মুম্বাই

news-image

স্পোর্টস ডেস্ক : হায়দরাবাদ থেকে মুম্বাইয়ে যোগ দেওয়ার পর আইপিএলের চলতি মৌসুমে প্রথম ছয় ম্যাচেই দলের হয়ে মাঠে নামেন মোস্তাফিজ। তবে এবার মুদ্রার উল্টো পিঠ দেখা শুরু করেছেন এই তারকা। কোনো ইনজুরি নয়, টিম কম্বিনেশনের কারণে শেষ তিন ম্যাচে খেলা হয়নি এই পেসারের। আজ রোববার নিজেদের দশম ম্যাচে কলকাতার বিপক্ষে মাঠে নামছে তার দল। ঘরের মাঠে আজও মোস্তাফিজকে ছাড়াই মাঠে নামছে তার দল। ফলে দেখা যাচ্ছে অলস সময় কাটাতে হচ্ছে মোস্তাফিজকে।

ইতিপূর্বে মুম্বাই টসে হেরে ব্যাটিং নেমেছে। বাংলাদেশ সময় ৪.৩০ মিনিটে খেলাটি শুরু হয়।

চেন্নাইয়ের বিপক্ষে মোস্তাফিজকে ছাড়া জিতলেও পরের ম্যাচে ব্যাঙ্গালুরুর কাছে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। এ হারে শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে মুম্বাইয়ের সামনে সমীকরণ হলো বাকি সবগুলো ম্যাচেই জিততে হবে। সেই হিসেব সামনে রেখেই পরের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জয় দিয়ে সিরিজে টিকে আছে দলটি। পাঞ্জাবের বিপক্ষেও খেলা হয়নি মোস্তাফিজের।

এদিকে প্রায় প্রতি ম্যাচের আগেই জহির খান, সঞ্জয় মাঞ্জেরেকার ও টেইটদের মত তারকারা মোস্তাফিজের একাদশে না থাকায় মুম্বাইয়ের সমালোচনা করেন। সাবেক ভারতীয় ক্রিকেটার মাঞ্জেরেকার বলেন, ম্যাকক্লেনাঘান এবং মোস্তাফিজের মধ্যে মোস্তাফিজই আদর্শ চয়েজ। মোস্তাফিজকে একাদশে রাখার পক্ষে ভোট দেন অস্ট্রেলিয়ান পেস তারকা শন টেইটও। টেইট বলেন, মুম্বাইয়ের জন্য মোস্তাফিজ ছিল আরও ভালো অপশন।

উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামবে হয়তো মুম্বাই। সেই হিসেবে আজও হয়তো একাদশে জায়গা হবে না মোস্তাফিজের এমনটা ধারণা অনেকের।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর