,

নাইজেরিয়ান আফুসি আসছেন শেখ জামালের দায়িত্ব নিতে

news-image

স্পোর্টস ডেস্ক : যোশেফ আফুসি শেখ জামালের সঙ্গে তার নিবিড় বন্ধন। তিন মৌসুম এই দলটির কোচ ছিলেন। তার অধীনে আইএফএ শিল্ডে ভারত মাতিয়েছে শেখ জামাল। সেই নাইজেরিয়ান কোচ যোশেফ আফুসিআবারো শেখ জামালের দায়িত্ব নিতে আজ রববার সন্ধ্যায় ঢাকায় আসছেন। আগামী মৌসুমে এই দলটির হয়েই ডাগ আউটে থাকবেন।

অথচ গত মৌসুমে তার বিদায়টা ছিল বিতর্কিত। প্রিমিয়ার লিগের মাঝ পথে গোপনে শেখ জামাল ছেড়েছিলেন। লন্ডনে গিয়ে কিছুদিনের মধ্যে ভারতের চার্চিল ব্রাদার্সের ডাগ আউটে যোগ দিয়েছিলেন। শেখ জামালের সঙ্গে তিক্ততা নিয়ে ঢাকা ছাড়লেও সুসমপর্ক গড়তে সময় লাগেনি। যার প্রমাণ চতুর্থবারের মতো তার ওপর আস্থা রাখতে যাচ্ছে শেখ জামাল।

ক্লাবটির ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল জানান, ‘আফুসির সঙ্গে আসলে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা কেটে গেছে। যেহেতু সে পরীক্ষিত কোচ, আমাদের সঙ্গে তার সম্পর্ক দারুণ। তার অধীনেই ক্লাব সাফল্য পেয়েছে। সেসব কথা চিন্তা করে তাকে আবারো আনা হচ্ছে। আগামী মৌসুমেই তাকে ডাগ আউটে দেখা যাবে।’

তিক্ত সম্পর্ক নিয়ে এই কর্মকর্তা বলেন, ‘ক্লাবের কোন অফিসিয়ালের সঙ্গে ওর কোন সমস্যা হয়েছিল। এছাড়া ভারতের ক্লাব থেকেও তার আমন্ত্রণ ছিল। সেই সব চিন্তা করেই হয়তো সে লিগের এক পর্যায়ে চলে গেছে। তবে সে দল ছাড়ার পর অনুতপ্ত ছিল। হয়তো আফুসি থাকলে শেখ জামাল চ্যাম্পিয়নও হতে পারতো। সেইসময় গোপনে শেখ জামাল না ছাড়লে হয়তো আমরা হয়তো তাকে যেতে দিতাম না। সেই কারণে গোপনে বাংলাদেশ ছেড়েছিল।’

যোশেফ আফুসি আজ সন্ধ্যায় ঢাকা আসছেন। তার লাগেজ আগেই ক্লাব কর্তপক্ষ কলকাতা থেকে নিয়ে এসেছে ঢাকায়।

এবার শুধু প্রিমিয়ারের দল নয়, বয়সভিত্তিক দলও তার অধীনে থাকবে। যদিও আফুসি বেশ সতর্ক।শেখ জামালের সঙ্গে চুক্তি নিয়ে বেশি কিছু বলতে রাজি হননি,‘ শেখ জামালের সঙ্গে আমার ভালো সম্পর্ক। শেষবার প্রিমিয়ার লিগের মাঝপথে কেন গিয়েছিলাম, তা ক্লাব ভালো করেই জানে। তাদেরকে জানিয়েই ঢাকা ছেড়েছিলাম। আবারো শেখ জামালে আসছি। চুক্তি নিয়ে কথা হবে, তারপরই বিস্তারিত বলতে পারবো। আর কখন কী হবে তা তো কেউ বলতে পারবে না। বাংলাট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর