,

এপ্রিলে ৮৪ কোটি টাকার মাদক ও চোরাচালান জব্দ করেছে বিজিবি

news-image

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত এপ্রিল মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৮৪ কোটি ২ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৯৯ হাজার ৭৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ হাজার ১২ বোতল বিদেশী মদ, ৫৯ লিটার বাংলা মদ, ১৩ হাজার ৩৪৬ ক্যান বিয়ার, ৩৯ হাজার ৯৮২ বোতল ফেনসিডিল, ১ হাজার ৯৪৫ কেজি গাঁজা, ১ কেজি ৩৩৪ গ্রাম হেরোইন, ১৭ হাজার ৯৯০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১৩ হাজার ৭৮০টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২৫ লাখ ৭২ হাজার ৫৯৩টি অন্যান্য ট্যাবলেট।

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে ৩৯ কেজি ১৩৯ গ্রাম স্বর্ণ, ১০ হাজার ৩৩৬টি শাড়ি, ৩ হাজার ৮৫৩টি থ্রীপিস/শার্টপিস, ৬ হাজার ৬৭৪ মিটার থান কাপড়, ১ হাজার ৫৫৫টি তৈরী পোশাক, ১ হাজার ৩৭ টি গাড়ীর যন্ত্রাংশ, ২ টি পিকাআপ, ১ টি ট্রাক, ১৫ টি সিএনজি চালিত অটোরিক্সা, ৪৭ টি মোটর সাইকেল, ১৮ হাজার ৯৫৫ ঘনফুট কাঠ এবং ৭ হাজার ৫৯৪ গ্রাম চা পাতা। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬ টি পিস্তল, ১১ টি বন্দুক, ২৭ রাউন্ড গুলি এবং ৬ টি ম্যাগাজিন।

বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১২০ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আরো ১২০ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৫ জন ভারতীয় নাগরিককে আটকপূর্বক বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত বিজিবি ৩৯২ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর