,

পেঁয়াজ সংরক্ষণ করবেন যেভাবে

news-image

লাইফস্টাইল ডেস্ক : পেঁয়াজ অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন শুষ্ক ও ঠাণ্ডা স্থানে রেখে। আচার বানিয়ে কিংবা ডিপ ফ্রিজেও পেঁয়াজ তাজা রাখতে পারবেন ৭ থেকে ৮ মাস পর্যন্ত। জেনে নিন পেঁয়াজ সংরক্ষণের কয়েকটি পদ্ধতি।

কাগজের ব্যাগে ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কাঁচা পেঁয়াজ। কাগজের বড় ব্যাগ পাঞ্চ করে অনেকগুলো ছিদ্র করে নিন। অর্ধেক ব্যাগ পর্যন্ত ভরুন আস্ত পেঁয়াজ। ব্যাগের মুখ আঁটকে দিন স্ট্যাপলার দিয়ে। এবার ব্যাগটি অন্ধকার ও শুষ্ক জায়গায় রাখুন।

নেটের ব্যাগে একটি একটি করে পেঁয়াজ নিয়ে সুতা দিয়ে বেঁধে ফেলুন। লম্বা করে টাইয়ের মতো ঝুলিয়ে দিন অন্ধকার ও শুষ্ক কোনও স্থানে। ভালো থাকবে অনেকদিন পর্যন্ত।

পেঁয়াজ কুচি করে জিপলক ব্যাগে নিয়ে মুখ আঁটকে দিন। ভেতরে যেন বাতাস না থাকে সেদিকে লক্ষ রাখবেন। এবার ব্যাগটি ফ্রিজে রাখুন। চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন। ৭ মাস পর্যন্ত তাজা থাকবে।

পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। মুছে একটি একটি করে পাতলা প্লাস্টিকে মুড়ে ফ্রিজে রাখুন। বেশিদিন রাখতে চাইলে ডিপ ফ্রিজে রাখতে হবে।

পেঁয়াজ আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন। একটি পেঁয়াজের খোসা ছাড়িয়ে স্লাইস করে নিন। ১ কাপ গরম পানিতে আধা কাপ আপেল সিডার ভিনেগার ও ১ টেবিল চামচ চিনি মেশান। ১ চা চামচ লবণ দিয়ে নেড়ে নিন। বয়ামে পেঁয়াজের স্লাইস দিয়ে ভিনেগারের দ্রবণ ঢেলে দিন। বয়ামের মুখ বন্ধ করে ফ্রিজে রাখুন। ২ সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে পেঁয়াজ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী