,

নেট দুনিয়া মাতাচ্ছেন মিঠুনের সেই কুড়িয়ে পাওয়া মেয়ে!

news-image

নেট দুনিয়া মাতাচ্ছেন মিঠুনের সেই কুড়িয়ে পাওয়া মেয়ে!

বিনোদন ডেস্ক : জাহ্নবী কাপুর, সারা আলি খানদের মতো তারকা সন্তানরা ছবি মুক্তির আগেই রীতিমতো পরিচিত মুখ হয়ে উঠেছেন সবার কাছে। এই তালিকায় রয়েছে আরও একটি নাম। তিনি মিঠুন চক্রবর্তীর কন্যা দিশানী চক্রবর্তী।

জানা গেছে, দিশানী এরই মধ্যে মুম্বাই ও নিউ ইয়র্ক থেকে নিয়েছেন অভিনয়ের প্রশিক্ষণ। যদিও দিশানী শেষ পর্যন্ত ছবিতে মুখ দেখাবেন কি না, তা নিশ্চিত নয়। কেননা বাবা মিঠুন চান না দিশানী ছবিতে অভিনয় করুন।

জানা যাচ্ছে, বাবা ও মেয়ের মধ্যে সম্পর্ক বড়ই মধুর। মিঠুন অবশ্য দিশানীর জন্মদাতা পিতা নন। তিনি দিশানীকে দত্তক নিয়েছিলেন। মিঠুনের পরিবারে দিশানীর অন্তর্ভুক্তির গল্পটি সত্যিই হৃদয়স্পর্শী।

দিশানীকে তার বাবা-মা ফেলে গিয়েছিলেন একটি আস্তাকুঁড়ে। সেই খবর কাগজে পড়ে মিঠুন সিদ্ধান্ত নেন, তিনি সেই শিশুকে দত্তক নেবেন। তার স্ত্রী যোগিতা বালিও মিঠুনের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। খুব দ্রুত প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করে মিঠুন শেষ পর্যন্ত তাকে নিজের পরিবারে নিয়ে আসেন।

শোনা যায়, নিজের অন্য সন্তানদের থেকেও দিশানী বেশি আদর ও ভালবাসা পেয়েছেন বাবা মিঠুনের থেকে। সেই দিশানী এখন বড় হয়েছেন। মিঠুনের তরুণী কন্যার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। অদূর ভবিষ্যতে তাকে দেখা যাবে কিনা রুপালি পর্দায়, সেই উত্তরটা আপাতত ভবিষ্যতের গর্ভে।

এ জাতীয় আরও খবর

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান