,

সোনমের বিয়েতে কোন বলিউড তারকারা পারফর্ম করবেন?

news-image

বিনোদন ডেস্ক : আর মাত্র দুদিন পরেই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুরের বিয়ে। অনিল কাপুর কন্যার বিয়েকে কেন্দ্র করে কাপুর পরিবারে চলছে উৎসবের রব।

বলিউডের এই ফ্যাশন আইকন লেডির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজা।

আর এই বিয়েকে কেন্দ্র করে বলিউডেও যেন উৎসবের আমেজ লেগেছে। শোনা যাচ্ছে, পরিচালক করণ জোহর, বরুণ, অর্জুন কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজসহ আরও অনেকেই বিয়েতে পারফর্ম করবেন।

বিয়েতে নাকি ট্র্যাডিশনাল পোশাকে সাজবেন সোনম। আর সঙ্গীত, মেহেদীর আসর বসবে মুম্বাইয়ের কাপুর বাংলোতেই। ভারতীয় গণমাধ্যমের খবর, অনিল কাপুরও নাকি মেয়ের বিয়েতে তার ছবির হিট গানের সঙ্গে নাচবেন। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, দেশের বাইরে ডেস্টিনেশন ওয়েডিং-এ যাবেন সোনম। পরে নিজেই সেই আইডিয়া বাতিল করেছেন সোনম।

এত আয়োজনের মাঝেও এখন পর্যন্ত অনুষ্ঠানে দেখা যায়নি শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী এবং খুশি কাপুরকে। ছিলেন না বনি কাপুরও। শ্রীদেবীর না ফেরার দেশে পাড়ি জমানোর বিষয়টি এখনও মানতে পারছে না তার পরিবার। এসবের মাঝেই চলছে সোনমের বিয়ের আয়োজন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর