,

নিজের বাসর রাতের ভিডিও তুলে প্রতারণা!

news-image

অনলাইন ডেস্ক : প্রথমে নিজেদের ব্রিটিশ পাসপোর্টধারী পরিচয় দিয়ে অবিবাহিত নারীদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতেন তাঁরা। এরপর যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে বিয়ে করতেন। বিয়ের পর বাসর রাতের ভিডিও করতেন স্বামী। এরপর ইন্টারনেটে সেই ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে করা হতো প্রতারণা। এই হুমকি দিয়েই স্ত্রীদের নানা অবৈধ কাজ করতে বাধ্য করতেন তাঁরা।

এই ঘটনা ঘটেছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মিরপুরে। স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। তাতেই প্রতারণার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, এই কায়দায় ১৫ জনেরও বেশি তরুণীর সঙ্গে প্রতারণা করা হয়েছে। বাসর রাতের ভিডিওচিত্র প্রকাশের হুমকি দিয়ে তাঁদের বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহের মতো অবৈধ কাজ করতে বাধ্য করা হতো। এ ছাড়া ওই তরুণীদের ওপর যৌন নির্যাতনও চালানো হতো।

দ্য নেশনের খবরে বলা হয়েছে, প্রতারক চক্রের নেতৃত্বে ছিলেন মুমতাজ নামের এক ব্যক্তি। তিনি নিজেকে ব্রিটিশ-পাকিস্তানি বলে পরিচয় দিতেন। মুমতাজ নিজেও একাধিক তরুণীর সঙ্গে এভাবে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। বিয়ের পর এই প্রতারক চক্রের সদস্যরা সদ্য বিবাহিত স্ত্রীদের যুক্তরাজ্যে নিয়ে যেতে অস্বীকৃতি জানাতেন। কোনো তরুণী তালাক চাইলেও দেওয়া হতো না। তখন স্ত্রীদের বিরুদ্ধে চুরির মিথ্যা মামলা দেওয়া হতো।

এভাবে প্রতারণার আশ্রয় নিয়ে এক মুমতাজই পাকিস্তানের মিরপুরের সাতজন তরুণীকে বিয়ে করেছিলেন। মুমতাজের পরিবারের দুই সদস্যও এই বিয়ে কেলেঙ্কারির ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক আছে। প্রতারণার শিকার নারীদের অভিযোগ, অনেক নারীকে বিয়ের পর পাচার করার চেষ্টাও করত প্রতারকেরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর