,

ব্রিটিশ রাজপরিবারের বিয়েতে বাংলাদেশী অতিথি নাসিম তালুকদার

news-image

প্রিন্স হ্যারি ও মেগান মর্কেলের বিয়েতে রাজকীয় অতিথি হিসেবে আমন্ত্রন পেলেন ব্রিস্টলে বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত মুখ ও চ্যারিটি ওয়ার্কার নাছিম আলী তালুকদার। আগামী ১৯ মে, শনিবার মহাধুমধামে অনুষ্ঠিত হবে রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারির জীবনের নতুন অধ্যায়। বিয়েতে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন- বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সেলিব্রেটি, ব্রিটেনের বিভিন্ন শ্রেনী পেশার শীর্ষ ব্যক্তিসহ সারা বিশ্ব থেকে আমন্ত্রিত নামী দামী মানুষজন।

বিয়ের পুরো আয়োজন উপভোগ করতে উইনজার ক্যাসেলে শনিবার অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হয়েছে মোট ২,৬৪০ জনকে। এর মধ্যে কমিউনিটি সেবায় অসামান্য অবদানের জন্য সারাদেশ থেকে ১২০০ ব্যক্তিকে বিশেষভাবে আমন্ত্রন জানানো হয়েছে। তাদের প্রত্যেকের ঘরেই ইতিমধ্যে পৌঁছে গেছে রয়েল ইনভাইটেশন। এসব ভাগ্যবান মানুষের সাথে যুক্ত হলেন ব্রিটিশ বাংলাদেশী নাছিম তালুকদার। গত সপ্তাহে তার কাছে এসে পৌঁছে বহুল আকাঙ্খিত প্রিন্স হ্যারি ও মেগান মর্কেলের বিয়ের কার্ড।

নাছিম তালুকদার পেশায় আইটি ইঞ্জিনিয়ার। ফিড দ্যা হোমলেস নামে একটি চ্যারিটি সংস্থার তিনি ফাউন্ডার। এই চ্যারিটি সংস্থাটি সপ্তাহের প্রতি ইউকেন্ডে ব্রিস্টলের রাস্তায় থাকা ২৫০-৩০০ হোমলেস অসহায় মানুষের মুখে খাবার তুলে দেয়। সংস্থাটির অধিনে রয়েছে ৯ থেকে ৭৫ বছর বয়সী প্রায় ৪ শতাধিক ভলান্টিয়ার। মুসলিম, খ্রিস্টান, জুইশ, হিন্দুসহ সব ধর্মের মানুষ একসাথে মিলে এই প্রতিষ্ঠানটির মানবিক কাজে অংশ নিয়ে থাকেন। ব্রিটেনের মূলধারার মিডিয়াতে তাদের এই মহতি কাজ ফলাও করে প্রচার হয়েছে।

নাছিম তালুকদারের পৈত্রিক নিবাস সিলেটের ওসমানী নগর এলাকার উমরপুর গ্রামে। ৪০ এর দশকে তার দাদা প্রয়াত হাজী হাসান আলী তালুকদার ব্রিটিশ নৌ বাহিনীর সদস্য হিসেবে ব্রিটেন এসেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিতে। পরে তিনি দেশে ফিরে যান। ৬০ এর দশকে ব্রিটেন পাড়ি জমান তার বাবা হাজী সিদ্দিক আলী তালুকদার । বসবাস করতে থাকেন ব্রিস্টলে। সে সূত্রে নাছিম তালুকদারের বেড়ে উঠাও সেই ব্রিস্টলে। তিনি বর্তমানে ব্রিস্টল সিটি কাউন্সিলের চ্যারিটি ও হোমলেস ফোরামের এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বাংলাদেশ এসোসিয়েশন ব্রিস্টল, বাথ এবং ওয়েস্টের সদস্য। মানবিক কাজের স্বীকৃতি হিসেবে বেস্ট সোসাইটির কমিউনিটি চ্যাম্পিয়ন এওয়ার্ড এবং ব্রিস্টলের সেরা ৩০ জন প্রভাবশালী ব্যক্তির একজন নির্বাচিত হয়েছেন নাছিম তালুকদার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর