,

বিটিআরসির ওয়েবসাইট হ্যাক !

news-image

বাংলাদেশ টেলিকমিউনিকশনস রেগুলেটরি কমিশন-বিটিআরসি’র ওয়েবসাইট হ্যাক করে ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নের মান নিয়ে অভিযোগ জানানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সরকারি এ ওয়েবসাইটটি হ্যাক হয়। ব্যবহার করা হয় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের লোগো।

ওয়েবসাইট হ্যাক করে এবারের এইচএসসি পরীক্ষার প্রশ্নের মান ও পরীক্ষার সময়সূচি নিয়ে নানা প্রশ্ন তোলা হয়। সেখানে লেখা রয়েছে

শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী,

কেমন আছেন? এইচএসসি ২০১৮ ব্যাচ কে খেলে দিয়ে আশা করি ভালোই আছেন । আপনি জেনে খুশি হবেন যে, এইচএসসি ২০১৮ ব্যাচ এবার এক ইতিহাস তৈরি করতে যাচ্ছে। এতদিন আপনার ইশারায় মানুষ জিপিএ ৫ এর খেলা দেখেছে আর এবার সেই আপনারই ইশারায় দেখবে ফেইলের খেলা। আপনি জেনে খুশি হবেন যে এবার আর পাঁচটা বছরের মতো মিষ্টির দোকানে ভিড় হবেনা; হবে কাফনের কাপড় বিক্রির দোকানে। আচ্ছা বলতে পারেন কি দোষ করেছিলাম আমরা? প্রশ্নপত্র ফাঁস রোধ করতে না পারা টা ছিলো আপনার ব্যর্থতা; আমাদের নয়। প্রশ্নপত্র ফাঁস রোধের জন্য ৩০ মিনিট আগে হলে পৌঁছানোর নিয়ম করলেন, মানলাম সেটা (এর জন্য ২ মিনিট দেরীর কারণে আমার এক ভাই বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণই করতে পারেনি) যাক নিয়ম খুব কড়াকড়ি ছিলো সে জন্য সাধুবাধ না হয় জানালাম। আচ্ছা যে রুটিন বানিয়েছিলেন সেটা কি মানসম্মত ছিলো? গুরুত্বপূর্ণ বিষয়ের আগে ১ দিন বন্ধ দিয়ে কি প্রমাণ করতে চাইছেন? ১ দিনে বই একবার রিডিং পরে অর্ধেক ও তো শেষ করতে পারিনা। নাকি আমাদের রোবট ভাবছেন? তার উপর এমন সব এমসিকিউ ও সৃজনশীল যা দেখে ক্লাসের টপার রাও কতক্ষণ হতভম্বের মতো বসে থাকে। পরীক্ষা শেষে যখন বাবা-মা বলে “পরীক্ষা কেমন হয়েছে? সব অ্যান্সার করছো তো?” বিশ্বাস করেন চোখের পানি ধরে রাখতে খুব কষ্ট হয়। কি জবাব দিবো তাদের? এবং এখানে পাঠ্যপুস্তকের গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ দিয়ে প্রশ্ন করায় ক্ষোভ জানানো হয়।

শুধুমাত্র কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে বলে দাবি করা হয়। প্রায় একঘণ্টা পর ওয়েবসাইটটি আগের অবস্থায় ফিরে আসে। সূত্র: সময় টিভি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর