,

বাগেরহাটে ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

news-image

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ কৃষি ব্যাংক রোডের জেকে একাডেমী ও হোটেল হালিমেরে ছাদ থেকে পড়ে হৃদয় তালুকদার (১৫) নামে এক কিশোর মৃত্যু হয়েছে।

দুপুর ১১টার দিকে হৃদয় তালুকদার কে আশঙ্কা জনক অবস্থায় মোরেলগঞ্জ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুমেক হাসপাতালে পাঠালে পথিমধ্যে বেলা ৩টার দিকে হৃদয়ের মৃত্যু হয়। হৃদয় উপজেলা সদর বারইখালী ইউনিয়নের জাইল্যা কান্দা এলাকার নাইম তালুকদারের ছেলে ও এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র ছিলেন।

থানা ওসি রাশেদুল আলম জানান, বেলা ১১টার দিকে হৃদয় মোরেলগঞ্জ সদর সরকারী বালিকা বিদ্যালয় সংলগ্ন আবাসিক হোটেল হালিম ও জেকে একাডেমির ছাদ থেকে পড়ে যায় হৃদয়। তবে হৃদয় কি কারনে ঐ ছাদে গিয়েছিল এ ছাড়াও কেউ ধাক্কা দিয়ে ফেলেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় লোকজন জানায় এসময় ছাদে তার আরো দুই বন্ধু সাথে ছিল। তাছাড়াও ক্লাশ চলাকালীন সময়ে হৃদয় ওখানে কি করছিল এটাও একটা প্রশ্ন সচেতন অভিভাবকদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর