,

হাওয়াই দীপপুঞ্জে অগ্নুৎপাত ও ভূকম্পন অব্যাহত

news-image

হাওয়াই দ্বীপপুঞ্জের ‘বিগ আইল্যান্ড’ নামে পরিচিত দ্বীপটির কিলাউইয়া আগ্নেয়গিরি বিস্ফোরণের পর সেখানে ধারাবাহিক ভূমিকম্প সংগঠিত হচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দ্বীপপুঞ্জটি যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য।

শুক্রবার দ্বীপটিতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যার মাত্রা ছিলো ৬.৯। মার্কিন ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, এই মাত্রার ভূমিকম্প বিপুল মাত্রায় ক্ষয়ক্ষতি সাধনে সক্ষম। তবে কোন সক্রিয় আগ্নেয়গিরির অঞ্চলে এই ধরণের ভূকম্পনের সম্ভাবনা খুবই স্বাভাবিক। বিশেষত যখন কিলাউইয়া হাউয়াই দ্বীপপুঞ্জের অন্যতম প্রধান সক্রিয় আগ্নেয়গিরি হিসেবেই পরিচিত।

শুক্রবারের ঐ শক্তিশালী ভূকম্পনের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুনামি সতর্ককরণ সংস্থা জানিয়েছে, এই ভূকম্পনের ফলে সমুদ্র পৃষ্ঠের সঙ্গে দ্বীপটির তটরেখার ১৫.৭ ইঞ্চি পরিবর্তন হয়। তবে সৌভাগ্যবশত এই ভূকম্পন মহাসাগরে কোন সুনামির জন্ম দেয়নি।

এদিকে অব্যাহত ভুকম্পনের ফলে দ্বীপটির মাটিতে অসংখ্য গভীর ফাটল দেখা দিয়েছে। এই ফাটলগুলো দিয়ে ফুটন্ত লাভার প্রবাহ অব্যাহত রয়েছে। মার্কিন ভূতত্ত্ব বিভাগ আরো জানায়, আগ্নেয়গিরির লাভা প্রবাহে ইতোমধ্যেই ৪৮ বর্গমাইল এলাকা ঢাকা পড়েছে এবং কবে নাগাদ এই অগ্নুৎপাত বন্ধ হবে তা আগে থেকেই অনুমান করাও সম্ভব নয়।ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর