,

২০২০ সালের মধ্যে ৫৭ হাজার মধ্য-আমেরিকানকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে

news-image

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ২০২০ সালের মধ্যে হন্ডুরাসের ৫৭ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফিরে যেতে হবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে হন্ডুরাসের জন্য ‘টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস’ বা ‘অস্থায়ী সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধের সিদ্ধান্তটি জানানো হয়।

বিভাগটি জানায়, সুশৃঙ্খলভাবে যুক্তরাষ্ট্র ছেড়ে যাবার জন্য হন্ডুরাসের অভিবাসী দের ১৮মাস সময় বেঁধে দেয়া হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে প্রায় দুইলাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে হবে। এর মধ্যে প্রায় ৭হাজার সিরিয়ান অভিবাসী রয়েছে। এছাড়াও সুদান, নিকারাগুয়া, হাইতি, এল সালভাদরের অভিবাসীদের ওপর থেকেও এই সুরক্ষা তুলে নেয়া হবে।

এদিকে, এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে অভিবাসন সমর্থক ডেমোক্রেট সদস্যরা। ডেমোক্রেটপন্থী কলোরাডো অঙ্গরাজ্যের গভর্নর মাইক জনসন বলেন, অভিবাসী বিতাড়নের মধ্য দিয়ে আমেরিকা নিরাপদ, সম্মানীয় অবস্থায় থাকতে পারেনা।’

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় অভিবাসীদের বিষয়ে তার কঠোর অবস্থানের কথা জানান। যদিও এ প্রসঙ্গে এখনো পর্যন্ত ট্রাম্প কোনো মন্তব্য করেননি। বিবিসি, আল জাজিরা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর