,

দৌলতখানে ছেলের হাতে মা খুন

news-image

মামুন হাওলাদার,দৌলতখান (ভোলা): ভোলার দৌলতখানে পাষন্ড ছেলে রেজাউল করিমের(২৫) ছুরিকাঘাতে মা বকুল বেগমের(৫০) মৃত্যু হয়েছে। মা কে হত্যার পর ছেলে করিম নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

তাকে মুমুর্ষ অবস্থায় প্রথমে ভোলা সদর হাসপাতালে পরে বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। বকুল একই গ্রামের মৃত কুদ্দুস মৌলভীর স্ত্রী। বকুলের ৫ মেয়ে ও এক ছেলে।

শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃধার হাট এলাকায় মৌলভী বাড়িতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, মায়ের অজান্তে বাড়ির ৮ শতাংশ ( ঘর ভিটা সহ) জমি বিক্রি করে ছেলে করিম। এরপর থেকেই জমির দলিল দিতে মায়ের উপর চাপ প্রয়োগ করতে থাকে করিম। এরই ধারাবাহিকাতায় শুক্রবার সন্ধ্যায় আবারো মা বকুল বেগমের সাথে ঝগড়া শুরু হয় করিমের। এক পর্যায়ে উত্তেজিত করিম ধারালো ছুরি দিয়ে বকুল বেগমের গলায় উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরক্ষনে সে নিজেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এই ঘটনায় দৌলতখান থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন। ঘটনার পর থেকে জমির ক্রেতা হানিফ পলাতক রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর