,

মডেল আসিফের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ, অস্বীকার দোলনের

news-image

বিনোদন প্রতিবেদক : মডেল কাজী আসিফের বিরুদ্ধে তার স্ত্রী শামীমা আক্তার অনির মামলার পর থেকেই শোবিজে ব্যাপক আলোচনা শুরু হয়। আসিফের স্ত্রী অভিযোগ করেন অভিনেত্রী দোলন দে’র সঙ্গে তার স্বামীর সম্পর্ক রয়েছে।

বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন দোলন। এই মডেল-অভিনেত্রী বলেন, আসিফ ভাই তো মালয়েশিয়ায় শুটিংয়ে ছিলেন। আর সেখানে আমিও একই শুটিংয়ের কাজে ছিলাম। আমরা যখন শুটিং শেষ করে বাংলাদেশে আসি তখন ইমিগ্রেশনে ভাইকে (আসিফ) গ্রেপ্তার করে। এরপর সেখানে এক ঘণ্টা দাঁড়িয়েছিলাম আমি।

দোলন বলছিলেন, আমার দাঁড়িয়ে থাকার কারণ ছিল, পুলিশ যখন আসিফ ভাইকে নিয়ে যায় সে সময়ে আসিফ ভাই তার বোর্ডিং পাসের কার্ডটা আমাকে দেন। আমি সেটা নিয়ে তার জন্য অপেক্ষায় ছিলাম। এখন সে না আসা পর্যন্ত তো তার কার্ডটা আমি তাকে দিতে পারছিলাম না।
আমি তখনো এসবের কিছুই জানতাম না। অনেক সময় পাসপোর্টের প্রোফাইল আসতে দেরি হয় তাই ভাবলাম এমন কোনো ঝামেলা কিনা তাই তার আসার অপেক্ষায় ছিলাম। যখন অনেক বেশি দেরি হচ্ছিল তখন আমি সেখানকার একজন পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করি যে আসলে বিষয়টা কি?

আর সেই পুলিশ কর্মকর্তা আমাকে জানালেন, আপনার সঙ্গে যিনি ছিলেন তিনি একটু ঝামেলায় আছেন, আপনি যদি চান তাহলে চলে যেতে পারেন। পরে আমি জানতে পারি, অর্নি ভাবীর করা মামলায় আসিফ ভাই এরেস্ট হয়েছেন। আর আসিফ ভাইয়ের সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর