,

সায়ন্তিকার নতুন সঙ্গী টিকি

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের সবচেয়ে স্বাস্থ্য সচেতন নায়িকা বলা হয় তাকে। নিজের ফিটনেসের জন্য বরাবরই প্রশংসিত হয়েছেন তিনি। বলছিলাম কলকাতার বাংলা ছবির নায়িকা সায়ন্তিকার কথা।সায়ন্তিকার কাজ ও জিমের ফাঁকে নতুন এক সদস্য যোগ হয়েছে তার পরিবারে। আর এই নতুন সদস্যের সঙ্গে দারুণভাবে সময় কাটাচ্ছেন তিনি।সায়ন্তিকাকে পুরো সপ্তাহের বেশির ভাগ দিনই কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। বাকি সময়টা ব্যয় করেন ফিটনেসে ঠিক রাখতে। তাইতো নায়িকাদের মধ্যে সবচেয়ে শরীর সচেতন বলে পরিচিত তিনি। আর সেকারণেই অবসর কাটানোর সুযোগ পান না বললেই চলে।

সম্প্রতি নায়িকার পরিবারে নতুন এক সদস্য যোগ হয়েছে। আপাতত কাজ ও জিমের ফাঁকে এই নতুন সদস্যের সঙ্গেই সময় কাটাচ্ছেন সায়ন্তিকা। সায়ন্তিকার এই নতুন সদস্য হলো তার পোষ্য কুকুর ছানা। তার এই পোষ্যর নাম রেখেছেন টিকি।নতুন অতিথির সঙ্গে ভালোই সময় কাটছে তার। নায়িকার ইনস্টাগ্রামের একটি ছবিতে দেখা যায় টিকিকে লাল ফ্রক পরিয়ে মাথায় ক্লিপ পরিয়ে সাজিয়েছেন সায়ন্তিকা।

এছাড়াও আরেকটি ভিডিও পোস্টে দেখা যায়, টিকির সঙ্গে খেলায় মেতেছেন নায়িকা।টালিউডে বস টু, অভিমান, হিরোগিরি, বিন্দাস, আওয়ারাসহ বেশ কিছু ছবিতে দেখা গেছে সায়ন্তিকাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর