,

গ্রেপ্তার এড়াতে পুলিশের উদ্দেশে মল-মূত্র নিক্ষেপ

news-image

নিজস্ব প্রতিনিধি : নেত্রকোনায় গ্রেপ্তার এড়াতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে মল-মূত্র নিক্ষেপ করেন দেড় ডজনেরও বেশি মামলার আসামি আলম মিয়া(৩২)। তবু রেহাই মেলেনি তার।

বৃহস্পতিবার গভীর রাতে নেত্রকোনা শহরের জয়নগরে চুরির প্রস্তুতি নেয়ার সময় আলমকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

শহরের চকপাড়া এলাকার বাসিন্দা বাদল মিয়ার ছেলে আলম মিয়া। অনেক দিন ধরে মাদক সেবন, মাদক ব্যবসা ও বিভিন্ন বাসাবাড়িতে চুরির সঙ্গে জড়িত তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. বোরহান উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমকে ধরতে গেলে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে করে ব্যাগভর্তি মল-মূত্র ছুড়ে দেন। এতে উপপরিদর্শক(এসআই) শাখাওয়াত হোসেন, আব্দুল জলিল, তপন বাকালিসহ অন্যদের শরীর ও পোশাক নোংরা হয়ে যায়। এরপর আলম লাঠি নিয়ে পুলিশের ওপর চড়াও হন। তবে রেহাই পাননি তিনি। শেষপর্যন্ত ২৩০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আলমের নামে নতুন করে আরও একটি মামলা করে শুক্রবার বেলা দেড়টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন ওসি বোরহান উদ্দিন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর