,

মেট্রোয় যুগল নিগ্রহে প্রত্যক্ষদর্শীদের ডাকেনি পুলিশ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মেট্রো রেলে যুগলকে হেনস্থার ঘটনার পর কয়েকদিন পেরিয়ে গেছে। কিন্তু বৃহস্পতিবার রাত পর্যন্ত অভিযুক্তদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেননি নিগৃহীতরাও।

এ ঘটনায় কয়েকটি ছবিসহ একটি স্মারকলিপি জমা পড়েছিল দমদম স্টেশনে। সেটি সিঁথি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে মেট্রো জানিয়েছে। তার পরে বিষয়টি তেমন এগোয়নি বলেই পুলিশ সূত্রের দাবি।

সেদিন ঘটনাস্থলে উপস্থিত বলে যারা দাবি করেছেন, তাদের কারো সঙ্গে কথা বলেনি পুলিশ। পুলিশের একাংশের বক্তব্য, এই ঘটনায় থানা নিজের থেকেই মামলা করতে পারে না। একজন পুলিশ কর্মকর্তা বলেন, অভিযোগ না মেলায় এখনো মামলা নথিভুক্ত করা যায়নি। তবে থানায় সাধারণ ডায়েরিতে ঘটনা নথিভুক্ত হয়েছে। অনুসন্ধান চলছে।

এর আগে মেট্রোর পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের সিসিটিভি ক্যামেরায় তেমন কিছু ধরা পড়েনি। কিন্তু দমদম স্টেশনের সিঁড়ির কাছের স্বল্প সময়ের ভিডিও মিলেছে।

তাতে নিগৃহীত, অভিযুক্ত এবং প্রত্যক্ষদর্শীদের এবং বচসার কিছুটা ছবি মিলেছে। সেই ছবি ধরেই খোঁজ চলছে। যেসব যাত্রী ওই দিন ঘটনাস্থলে হাজির ছিলেন, তাদের সঙ্গেও কথা বলা হবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ যারা বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছেন, তাদেরও ডেকে পাঠানো হবে।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার ছবিও সংগ্রহ করতে পারেন তদন্তকারীরা। লালবাজারের একটি সূত্র বলছে, নিগৃহীতদের চিহ্নিত করতে বিভিন্ন মেট্রো স্টেশনের গেটের সামনে থাকা সিসিটিভি ক্যামেরার ছবিও সংগ্রহ করা হচ্ছে।

এই ঘটনায় যেমন নিন্দার ঝড় উঠেছে, তেমনই সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে চিহ্নিত করে আক্রমণও করা হচ্ছে।

পরিবারের দাবি, ওই ব্যক্তিদের অনেকে সেদিন সন্ধ্যায় বাড়ি থেকেই বের হননি। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে আক্রমণে অসুস্থ হয়ে পড়ছেন। পুলিশের এক কর্মকর্তা বলেন, ভিত্তিহীন অভিযোগ তুলে মানহানি অপরাধের সামিল। অভিযোগ পেলে নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে। ওই বৃদ্ধদের কারো ক্ষতি হলে বিপাকে পড়বেন অভিযুক্তরা।

মেট্রো রেলের ফেসবুক পেজে ভুয়া পোস্ট নিয়ে বৃহস্পতিবার মেট্রোর তরফেও লালবাজারে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির