,

এবার নারী যাত্রীর পা পিষে দিলো বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবাগ মোড়ে চলন্ত বাস থেকে নারী যাত্রীকে নামাতে গিয়ে তাঁর ডান পায়ের পাতার ওপর দিয়ে চলে গেছে একটি বাস। নিলুফা বেগম (৪০) নামে ওই নারীর পায়ের পাতা থেতলে গেছে এবং পাঁচটি আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা নিলুফাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যায়।

চিকিৎসকরা জানিয়েছেন, বাসচাপায় নিলুফার পাঁচটি আঙ্গুল ভেঙে থেতলে গেছে। এগুলো কেটে ফেলারও প্রয়োজন হতে পারে।

জানা গেছে, রাজধানীর আদাবরের ৬ নম্বর রোডের বাসিন্দা আজিজুল কাজীর স্ত্রী নিলুফা। তিনি একটি পোশাক কারখানার কর্মী।

প্রত্যক্ষদর্শী পথচারী জামশেদ আল মাইন বলেন, বিকেলে সাড়ে ৫টার দিকে মালিবাগ মোড়ে মতিঝিলের দিকে যাওয়া বনানী ট্রান্সপোর্ট লিমিটেডের (৬ নম্বর) একটি চলন্ত বাস থেকে নামতে গিয়ে পড়ে যান এই নারী। ওই বাসেরই পেছনের চাকায় তার ডান পায়ের পাতা চাপা পড়ে পিষ্ট হয়। তবে বাসটি না দাঁড়িয়ে চলে যায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আসরাফ কবির বলেন, আহত নিলুফার ডান পায়ের পাতা পিষ্ট হয়েছে। এক্স-রে পরীক্ষা দেওয়া হয়েছে, ওই পায়ের আঙ্গুলগুলো কাটা পড়তে পারে। তবে এক্স-রে রিপোর্ট দেখেই সব বোঝা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর