,

সড়ক দুর্ঘটনায় পা হারানো নিলয়ও না ফেরার দেশে

news-image

নওগাঁয় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় ডান পা হারানো মোটরসাইকেল আরোহী নিলয়ের (১৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও দুই কিশোর।

নিলয় শহরের মাস্টারপাড়া এলাকার আফতাব মোল্লার ছেলে। তিনি নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

আহতরা হলো- মাস্টারপাড়ার রানা হোসেনের ছেলে রাকিব হোসেন (১৬) ও সদরের বরেন্দ্র অফিস এলাকার জেমসের ছেলে সাদমান (১৬)। এরাও নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

এর আগে বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় নিলয়সহ তিন বন্ধু। শহরের বাইপাস ব্রিজ এলাকা থেকে সান্তাহার যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত ওই ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নিলয়ের ডান পা হাঁটু থেকে আলাদা হয়ে যায়। স্থানীয়রা তখন তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর