,

গণতন্ত্র পুনরুদ্ধারে করণীয় নিয়ে আলোচনা হয়েছে : ফখরুল

news-image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিনিয়র নেতাদের নিয়ে বসা যৌথসভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি নিয়ে আলোচনা হয়েছে।একইসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতে বিএনপি ও গণতান্ত্রিক শক্তি কিভাবে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা দিকে যৌথসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘এই সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা পর্যালোচনা করেছি। আমাদের নেতৃবৃন্দ আগামীতে করণীয় কী আছে সে সম্পর্কে মতামত তুলে ধরেছেন।’

তিনি বলেন, আগামীতে বিএনপি ও গণতান্ত্রিক শক্তি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কিভাবে কাজ করতে পারে সে সম্পর্কে আলোচনা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, নেতাদের বক্তব্যে বিশেষ করে খালেদা জিয়ার অসুস্থতা ও তার মুক্তির বিষয়টি প্রাধান্য পেয়েছে। পাশাপাশি খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের এই যৌথসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এ যৌথসভা শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

poriborton.com

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী