,

নানিয়ারচরে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৪

news-image

রাঙ্গামাটি প্রতিনিধি : গুলিতে নিহত রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে চারজন নিহত হয়েছে।

শুক্রবার (০৪ মে) দুপুরে উপজেলার বেতছড়িতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাহাড়ের সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা বর্মার নাম জানা গেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন টিটু বলেন, গুলিতে নিহত দুইজনকে খাগড়াছড়ি হাসপাতালে আনা হয়েছে। আর আহত চারজন খাগড়াছড়ি ও আরও চারজনকে উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

আর বাকি দুইজন নিহতের বিষয়টি স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার (০৩ মে) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ-জেএসএস সংস্কার) কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়। এসময় গুলিবিদ্ধ হন তার সঙ্গে থাকা একই সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রূপম চাকমাও। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর