,

‘সালোয়ার পরলে কোন ছবিতে অভিনয়ের সুযোগ পাব না’

news-image

বিনোদন ডেস্ক : নির্ভয়ে যেকোন কথা বলার ক্ষমতা রাখে সে৷ এমনই চরিত্রে অভিনয় করতে দেখা গেছে বলিউড অভিনেত্রী মাহি গিলকে৷ রিল লাইফে যেভাবে তার সাহসীকতা প্রকাশ পায়৷ তেমনই রিয়েল লাইফেও সেই সাহসের দরকার হয়েছে বেশ কয়েকবার৷

ইন্ডাস্ট্রিতে আসার পর প্রথমদিকে কাস্টিং কাউচের কয়েকটি ঘটনা সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্ত করলেন নায়িকা৷ একবার নয়, মাহি বহুবার কাস্টিং কাউচের নানান ঘটনার শিকার হয়েছেন৷ তিনি জানান, “অনেক পরিচালকরা আমায় এই ধরণের অফার দেওয়ার চেষ্টা করেছেন। একবার আমি একজন পরিচালকের সঙ্গে দেখা করতে যাই৷ আমি সালোয়ার পরেছিলাম বলে উনি বললেন, সালওয়ার পরে যদি দেখা করতে আসি তাহলে আমি কখনই কোন ছবিতে অভিনয়ের সুযোগ পাব না৷”

সঙ্গে আরও একটি ঘটনার কথা জানান অভিনেত্রী। তিনি বলেন, “আরেকজন পরিচালক আমায় বলেছিল ‘আমি তোমায় নাইটি পরে দেখতে চাই’৷ বুঝতেই পারছেন চারিদিকে কত রকমের লোকজন থাকে৷”

এই ধরণের একের পর এক ঘটনা ঘটতেই থাকে৷ আর এতে মাহির মনবলও ভাঙতে শুরু করে৷ একটা সময় তিনি ভাবছিলেন আদেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবেন কিনা। ভয়ে ইন্ডাস্ট্রিতে কোন পরিচালক-প্রযোজকের সঙ্গে দেখা করা বন্ধ করে দিয়েছিলেন৷ পরের দিকে তিনি দুরদর্শনে সিরিয়াল করা শুরু করেন আয়ের জন্য৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর