,

খুলনার পুলিশ কমিশনার ও গাজীপুরের এসপি প্রত্যাহারের দাবি বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় নেতাকর্মীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে, পুলিশ গ্রেপ্তার-হয়রানি করছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিএনপি। এ দুই নির্বাচনে সব প্রার্থীদের জন্য সমান সুযোগ তৈরির স্বার্থে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবির ও গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যহতি দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

বৃহস্পতিবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করে এ দাবি জানান।

বিএনপির এ দাবির প্রেক্ষিতে সিইসি কে এম নূরুল হুদা জানিয়েছেন, দুই পুলিশ কর্মকর্তার প্রত্যহারের বিষয়ে কমিশনারদের সঙ্গে আলোচনা করেছেন। তাদের বিরুদ্ধে আসা অভিযোগ খতিয়ে দেখা হবে। তাদেরকে পর্যবেক্ষেণ করবো। তবে বিএনপির প্রচারে বাঁধা দেয়ার অভিযোগ সঠিক নয় বলেও জানান সিইসি।

ড. মঈন খানের নেতৃত্বে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলে সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠকে সিইসি ছাড়াও অন্য তিন কমিশনার ও ইসির অতিরিক্ত সচিব অংশ নেন।

সিইসির সঙ্গে বৈঠক শেষে ড. মঈন বলেন, খুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার অজুহাতে নির্বাচনী কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বুধবার রাতে বিভিন্ন স্থানে হানা দিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে। নিরাপত্তাসহ বিভিন্ন অজুহাতে বিরোধীদের ভয়ভীতি দেখাচ্ছে পুলিশ।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় শান্তিপূর্ণ প্রচার চলছিল। কিন্তু গত দু’দিন ধরে সেখানের বিভিন্ন জায়গায় পুলিশ প্রচারে বাধা দিচ্ছে।

বিএনপির অভিযোগ প্রসঙ্গে সিইসি সাংবাদিকদের বলেন, বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। তারা বলেছেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিনার ও গাজীপুরের এসপি বদলি করলে ভালো হয়। তাদের এ দাবির জবাবে আমি বলেছি, এ বিষয়টি নিয়ে কমিশনারদের সঙ্গে আলাদাভাবে বসতে হবে। নির্বাচনের আগে এই অল্প সময়ে বদলি করা সঙ্গত মনে হলে আমরা তা করবো। আর যদি কমিশন সকলে মনে করেন দরকার নেই তাহলে বদলি নাও করতে পারি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর