,

নরসিংদীতে চেয়ারম্যানকে গুলি করে হত্যা

news-image

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের টানা সাতবারের চেয়ারম্যান সিরাজুল হককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার আলীনগর আড়াকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত চেয়ারম্যান সিরাজুল হক একজন মুক্তিযোদ্ধা। তিনি বাঁশগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও টানা সাতবার চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে উঠে গ্রামবাসী। উত্তেজিত গ্রামবাসী প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান সাহেদ সরকার সমর্থকদের বাড়িঘরে আগ্নিসংযোগ করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চেয়ারম্যান সিরাজুল হক দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে বাঁশগাড়ি নিজের বাড়িতে ফিরছিলেন। চেয়ারম্যানকে বহনকারী মোটরসাইকেলটি রায়পুরা-বাঁশগাড়ি সড়কের আলীনগর আড়াকান্দা নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেল চালককে মারধরে করে সরিয়ে দেয় এবং চেয়ারম্যানকে গুলি করে সড়কের পাশ্ববর্তী জলাবদ্ধ জমিতে ফেলে দেয়। সড়কে চলাচলরত লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় প্রথমে চেয়ারম্যান সিরাজুল হককে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা এম এন মিজানুর রহমান বলেন জানান, চেয়ারম্যান সিরাজুল হক মাথায় ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছেন। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বাঁশগাড়ি ইউনিয়নের আধিপত্য নিয়ে পূর্ব থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর