,

ক্ষমা চাইলেন ডিআইজি মিজান

news-image

ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ডিআইজি মিজানুর রহমানকে টানা সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে অভিযোগ অনুসন্ধানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে বিকালে সাংবাদিকদের পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমান বলেন, সাংবাদিক এক ভদ্র মহিলার সঙ্গে আমার কনভারসেশন হয়েছে, এজন্য আমি স্যরি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।

দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা ফরিদ আহমেদ পাটোয়ারী তাকে জিজ্ঞাসাবাদ করেন।

নারী কেলেঙ্কারির বিষয়ে ডিআইজি মিজান বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্তাধীন রয়েছে। এটা উনারাই ভালো বলতে পারবেন। উনার বিষয়টি কতটুকু প্রমাণিত হয়েছে, কতটুকু হয়নি।

অবৈধ সম্পদ অর্জনের ব্যাপারে তিনি বলেন, আমার সম্পদের ব্যাপারে দুদক জিজ্ঞাসাবাদ করেছে। আমার ট্যাক্স ফাইলের বাইরে কোনো সম্পত্তি নেই তাদের জানিয়েছি। এ বিষয়ে আপনারা দুদকের কর্মকর্তাদের কাছে শুনবেন। এর বেশি কিছু বলতে পারব না।

সিলেটে পুলিশ লাইন্সের পিছনে ইকো পার্কের জমি দখল করে বাগান তৈরির ব্যাপারে তিনি বলেন, এ বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা বক্তব্য দিয়েছেন। তারা বিষয়টি ভ্যারিফাই করবেন।

মিজানের জিজ্ঞাসাবাদের ব্যাপারে দুদক সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদে ডিআইজি মিজান তার ইনকাম ট্যাক্স ফাইল সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছেন। তার দেয়া তথ্যগুলো যাচাই-বাছাই করবে আমাদের অনুসন্ধানকারী দল। তার কাছে সম্পদের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। পরে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তার আয়ের সাথে সম্পদের অসামঞ্জস্য দেখেই তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়। অনুসন্ধান চলমান তাই এখন এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর