,

একসঙ্গে পূর্ণিমা-ববি

news-image

বিনোদন প্রতিবেদক : হালের আলোচিত নায়িকা ববি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তখন অভিনয় থেকে বেশ খানিকটা দূরে চলে যান জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। এবার একসঙ্গে দেখা যাবে সুন্দরী এই দুই নায়িকাকে। তবে নতুন কোনো চলচ্চিত্রে নয়। একটি সেলিব্রেটি অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন পূর্ণিমা-ববি।

‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানটির নাম ভূমিকায় উপস্থাপনা করেন পূর্ণিমা। এবারের পর্বে পূর্ণিমার অতিথি হিসেবে হাজির হয়েছেন নায়িকা ববি।

অনুষ্ঠানে ববি তার নিজের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগাসহ নানা বিষয় নিয়ে আড্ডা দিয়েছেন পূর্ণিমার সঙ্গে।

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে শনিবার রাত ১০টায় প্রচারিত হবে ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানটি।

২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় নাম লেখান ববি। এরপর কিছুটা বিরতি দিয়ে ‘দেহরক্ষী’ সিনেমায় অভিনয় করেন তিনি। মূলত এই সিনেমার পর থেকেই একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে নিজেকে গ্রহণযোগ্যে করে তুলতে সমর্থ হন ববি।

বর্তমানে ববি ‘নোলক’, ও ‘বেপরোয়া’ নামে দুটো সিনেমায় কাজ করছেন। সবশেষ এই নায়িকার অভিনীত ‘বিজলী’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর