,

ছুটিতে গিয়ে বিপাকে শিল্পা

news-image

বলিউডের গ্লামারাস অভিনেত্রী শিল্পা শেঠি অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন। বর্তমানে পরিবার নিয়ে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী। সেখানে সমুদ্রে নীল-সবুজে দারুণ ফুরফুরে মেজাজে আছেন শিল্পা।বেড়াতে যাবার পর থেকেই নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন শিল্পা। সব ঠিকঠাক থাকলেও একটি ভিডিও প্রকাশ করেই সামাজিক যোগাযোগের মাধ্যমে তোপের মুখে পড়েছেন ‘ধারকান’ খ্যাত অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, বড়শি দিয়ে ধরা একটি সামুদ্রিক মাছ শিল্পার হাতে। যদিও মাছটি ধরার সাথে সাথেই ছেড়ে দেয়া হয়েছিল সমুদ্রে। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়েই গিয়েছিল। অনলাইন দুনিয়ায় এভাবে মাছ ধরা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন শিল্পা।

কেউ কেউ শিল্পাকে মানসিক রোগী বলতেও দ্বিধাবোধ করছেন না। কেউ কেউ তাকে ভেজিটেরিয়ান হওয়ার জন্য উপদেশ ছুঁড়ে দিয়েছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে মাছ ধরার বিষয়টি নিয়ে যে অজস্র ট্রোল হয়েছে, সেটা নিয়ে শিল্পা সমালোচকদের উচিত জবাব দিয়েছেন। তিনি সমালোচনাকারীদের জানিয়েছেন, তিনি মাছটিকে সাথে সাথে ছেড়ে দিয়েছিলেন এবং মাছটি মারাও যায়নি। তাকে ভেজিটেরিয়ান হওয়ার উপদেশ যারা দিয়েছিলেন তাদেরকে তিনি গর্বের সাথে জানান, তিনি একজন গর্বিত নন-ভেজিটেরিয়ান।এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনা হওয়াতে বেশ মনক্ষুণ্ণ হয়েছেন শিল্পা শেঠি। কারণ তিনি যে মাছটি ধরেছিলেন শেষ পর্যন্ত সেটি মারা যায়নি।টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর