,

কুখ্যাত সন্ত্রাসী ছোটা রাজনের যাবজ্জীবন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এক সিনিয়র সাংবাদিককে হত্যার দায়ে কুখ্যাত সন্ত্রাসী (গ্যাংস্টার) ছোটা রাজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই সাংবাদিকের নাম জ্যোতির্ময় দে। বুধবার মুম্বাইয়ের এক আদালত এ রায় দেন। এ ছাড়া ওই সাংবাদিকে হত্যার দায়ে আরো আটজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

জানা গেছে, ‘মিডডে ইভনিংগার’ নামের স্থানীয় একটি পত্রিকায় কাজ করতেন সাংবাদিক জ্যোতির্ময় দে। ২০ জন গ্যাংস্টারকে নিয়ে একটি বই লেখার পরিকল্পনা করছিলেন তিনি। এ কারণে ২০১১ সালের জুন মাসে দিনের বেলা প্রকাশ্যে গুলি করে তাঁকে হত্যা করা হয়।

পুলিশ বলছে, ছোটা রাজনের প্রকৃত নাম রাজেন্দ্র এস নিখালজে। জ্যোতির্ময় দে-কে হত্যার নির্দেশ দিয়েছিলেন তিনি।জ্যোতির্ময় তাঁর লেখা বইয়ে ছোটা রাজনকে একজন ছোট অপরাধী হিসেবে অভিহিত করেছিলেন। এ জন্য জ্যোতির্ময়কে হত্যা করা হয়। অনুসন্ধানী সাংবাদিক হিসেবে বেশ সুনাম ছিল জ্যোতির্ময় দের।

পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি বাজারে জ্যোতির্ময় দে-কে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে। আদালতে দোষী সাব্যস্ত সতীশ কালিয়া সাংবাদিক জ্যোতির্ময়কে লক্ষ্য করে মোট পাঁচটি গুলি করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর