,

নির্বাচনী ট্রেন থেমে থাকবে না : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নির্বাচনে অংশ না নিলে নির্বাচনী ট্রেন থেমে থাকবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। এসময় তিনি বলেন, বিএনপি কী চায় তারেক দেশে ফিরে আসুন? সব নেতারা কী চান? বিএনপি নেতারা একে অপরকে সরকারের এজেন্ট বলেন। তারা নিজেরাই ঠিক নেই। তারেক রহমানের প্রশ্নে তাদের মধ্যে সমস্যা আছে। সেটা সবাই জানে।

আগামী নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় বিএনপিকে আমন্ত্রণ জানানোর কোনো চিন্তা-ভাবনা সরকারের আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিকে নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় আমন্ত্রণ জানানোর চিন্তা-ভাবনা সরকারের নেই। পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দল নয় এমন কাউকে সরকারে এবার আমন্ত্রণ জানানো হবে এমন কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই।

বিএনপি আলোচনার মাধ্যমে টেকনোক্র্যাট কোটায় নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় থাকতে চায়- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, গতবার শুধু সরকারে অংশগ্রহণ নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও বিএনপিকে অফার করা হয়েছিল প্রকাশ্যে। এখানে গোপনীয়তার কিছু ছিল না। সেটা পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দল হিসেবে এমন কাউকে আমন্ত্রণ জানানো হবে না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর