,

শাকিবের যেসব ছবি কখনোই মুক্তি পাবে না?

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের সুপারস্টার শাকিব খান। ১৯৯৯ সালে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। শুটিং শেষ না হতেই তার সুনাম ছড়িয়ে পড়ে ঢালিউডের পরিচালক-প্রযোজকদের মাঝে। সবাই বলাবলি করে, ছেলেটি ভালো ফাইট করে, নাচে দুর্দান্ত, দেখতে সুন্দর। এরপর পেছন ফিরে তাকাতে হয়নি নাম্বার ওয়ানকে। অসংখ্য ব্যবসা সফল ও জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে হয়েছেন ঢালিউডের কিং খান।

এখনো দম ফেলার সুযোগ নেই এ তারকার। কিছুদিন পরপরই চুক্তিবদ্ধ হচ্ছেন নতুন ছবিতে। শাকিবের প্রতিবছর যেসব ছবি মুক্তি পায়। তার চেয়ে অনেক বেশি ছবির ঘোষণা আসে। এরমধ্যে অনেক ছবির শুটিং আর ফ্লোরে নামে না।

চুক্তিবদ্ধ হওয়ার আগেই শাকিবকে নিয়ে ছবি বানানোর ঘোষণা দিয়ে দেন নির্মাতারা। পরে শাকিব ছবি করতে রাজি না হলে ওসব ছবি ঘোষণায়ই হারিয়ে যায়। তবে এর বাইরেও কিছু ছবি আছে। এসব ছবিতে শাকিব শুধু চুক্তিবদ্ধই হননি। সিনেমাগুলোতে শাকিব অভিনয়ও করেছেন। কিন্তু সে সিনেমার কাজ একটা পর্যায়ে থেমে গেছে। তেমনই একটা ছবি এম এ রহিম পরিচালিত ‘রানা দ্য ফাইটার’।

২০১৫ সালে কিছুদিন শুটিং হওয়ার পর ছবিটির কাজ চিরতরে থেমে গেছে। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাই ডার্লিং’ শাকিব-অপুর শিডিউল জটিলতায় আটকে আছে। কবে শুটিং শেষ হবে নির্মাতাও জানেন না।

একইভাবে জি সরকার পরিচালিত ‘লাভ ২০১৪’ বছরের পর বছর ঘুরছে শাকিব খানের শিডিউলের আশায়। প্রতি বছর ছবির নাম পাল্টে যায়। ‘লাভ’ -এর সঙ্গে যুক্ত হয় নতুন সাল ২০১৫, ১৬, ১৭ ইত্যাদি।

প্রায় ১২ বছর ধরে আটকে আছে নজরুল ইসলাম খান পরিচালিত ‘স্বপ্নের বিদেশ’। আগের ছবি হলেও ডিজিটাল যুগে এসেও ছবিটির কাজ শেষ হয়নি। তার আরো একটি সিনেমা ‘চোখ যে মনের কথা বলে’র কাজ অনেকদূর এগিয়েছিল। তারপর বন্ধ হয়ে যায়। আর শাকিব খান নিজে ‘প্রিয়ারে’ নামে ছবি করার ঘোষণা দিয়েও পরে পিছিয়ে গেছেন। ‘অপারেশন অগ্নিপথ’ নিয়ে মাঝেমধ্যে আশার কথা শোনা গেলেও কবে শেষ হবে তা বলা মুশকিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর