এপ্রিল মাসে ক্রস ফায়ারে নিহত ২৮ জন, ধর্ষণের শিকার ৫৬ নারী-শিশু
এপ্রিল মাসে দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির আশাব্যঞ্জক পরিবর্তন হয়নি বলে মনে করে দেশের অন্যতম মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। সংস্থার মাসিক পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে এ চিত্র উঠে আসে। এ মাসে শিশু নির্যাতন ও হত্যা এবং ধর্ষনের ঘটনা উদ্বেগজনক ভাবে বেড়ে গেছে । এছাড়াও নারী ধর্ষণ, গণ ধর্ষণ, পারিবারিক ও সামাজিক কোন্দলে আহত ও নিহত, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন ও খুন, নারী নির্যাতন, রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলি ছিল উল্লেখযোগ্য।বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এপ্রিল মাসের মনিটরিং-এ পাওয়া তথ্য-উপাত্ত থেকে দেখা যায়:
ক্রস ফায়ার: এপ্রিল মাসে আইনশৃঙ্খলা বাহিনীর ক্রস ফায়ারে ২৮ জন নিহত হয়। এদের মধ্যে পুলিশের হাতে নিহত হয় ২৩ জন ও র্যাব কর্তৃক নিহত ৫ জন।
ধর্ষণ :এপ্রিল মাসে মোট ধর্ষণের শিকার হয়েছে ৫৬ জন নারী ও শিশু । এদের মধ্যে শিশু ২৭
জন। ৮ জন নারী। তাছাড়া ৭ জন নারী ও ৮ জন শিশু গণ ধর্ষণের শিকার হন । ধর্ষণের পর হত্যা করা হয় ৬ জনকে। এছাড়াও ২৩ জন নারী শ্লীলতাহানীর শিকার হয়।
আত্মহত্যা ঃ এপ্রিল মাসে আত্মহত্যা করে ২৯ জন । এদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১৪ জন নারী। পারিবারিক দ্বন্দ্ব, প্রেমে ব্যর্থতা, অভিমান, রাগ ও যৌন হয়রানী, পরীক্ষায় খারাপ ফল, এমনকি পছন্দের পোষাক কিনতে না পারার কারনেও আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয় ।
পারিবারিক কলহঃ পারিবারিক কলহে এপ্রিল মাসে নিহত হন ৪২ জন, এদের মধ্যে পুরুষ ১২ জন ,নারী ৩০ জন।। বিভিন্ন কারনে এ মাসে স্বামীর হাতে নিহত হন ৩ জন নারী, আহত হয় ৫ জন।
এ মাসে ৫ জন নারী যৌতুকের কারনে নিহত হয় । পারিবারিক সদস্যদের মধ্যে দ্বন্ধ, রাগ, পরকীয়া সহ বিভিন্ন পারিবারিক কারনে এই সব মৃত্যু সংগঠিত হয় বলে জানা গেছে।
সামাজিক অসন্তোষ ঃ সামাজিক অসন্তোষের শিকার হয়ে এপ্রিল মাসে নিহত হয়েছেন ২৬ জন ! আহত হয়েছেন ৩০৫ জন। বেশীর ভাগ ঘটনাই ঘটে জমি জমা, দুই গ্রামের খেলা নিয়ে সংঘর্ষ বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে।
খুন ঃ এপ্রিল মাসে দেশে সন্ত্রাসী কর্তৃক নিহত হন ১৫৫ জন ও আহত হয় ৩৭ জন।
অন্যান্য ঘটনায়- এপ্রিল মাসে মাদকের প্রভাবে বিভিন্ন ভাবে নিহতের সংখ্যা ৩ জন, আহত হয় ৩ জন। সড়ক দূর্ঘটনায় এ মাসে নিহত হয় ২১৯ জন ও আহত ৩০১ জন। তাছাড়া পানিতে ডুবে, অসাবধানবশত, বিদ্যুৎপৃস্ট হয়ে, বজ্রপাত এ মৃত্যুবরন করেছে ৭৭ জন। গণপিটুনিতে নিহত হয় ৪,আহত হয় ৪ জন। তাছাড়া ভারতীয় সীমান্ত বাহিনী কর্তৃক আহত হয় ৪ জন। চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয় ১১ জনের। জঙ্গি ও সন্ত্রাসী দমন অভিযানের নামে গনগ্রেফতার করা হয় ১২৪৮ জনকে। এ মাসে নিখোজ হয় ৯ জন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মনে করে মানবাধিকার লংঘন অব্যাহত থাকলে একদিকে যেমন দেশের অগ্রগতি ব্যাহত হবে অন্যদিকে সুশাসন প্রতিষ্ঠার যে অঙ্গিকার তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে । আইনের সঠিক প্রয়োগ, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়মিত পর্যবেক্ষণ ও প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহন, অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তি, নৈতিক অবক্ষয় রোধে বিভিন্ন পর্যায়ে কাউন্সিলিং, আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, ভালো কাজের জন্য পুরষ্কার, সামাজিক সংগঠন গুলোর বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম স্কুল কলেজগুলোতে সচেতনতামূলক কার্যক্রম, ইত্যাদির মাধ্যমে দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি সম্ভব বলে মনে করে সংস্থাটি।
(তথ্য সুত্রঃ এপ্রিল ২০১৮ মাসে দেশে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্র-পত্রিকা এবং সংস্থার বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভা শাখার মাধ্যমে সংগৃহিত তথ্য। এর বাইরেও মানবাধিকার লংঘন জনিত কিছু ঘটনা থাকতে পারে যা আমাদের সীমাবদ্ধতার কারনে সংগ্রহ করা সম্ভব হয়নি)
ফাতেমা ইয়াসমিন
কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন অফিসার
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা (বিএমবিএস)
ফোনঃ০২-৯৫-৬৮২২৪,মোবাঃ০১৯৩৪-৭৮২৪৭৩
Email:[email protected]











